| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দিপু দাসের পরিবারের পাশে শিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : 23-12-2025 | 07:46 PM
দিপু দাসের পরিবারের পাশে শিক্ষা উপদেষ্টা ময়মনসিংহের ভালুকায় নিহত দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
ad728


নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় নিহত পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সরকারের সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, দিপু চন্দ্র দাস নিহত হওয়ার ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে আবুল কালাম আজাদ মজুমদার জানান, অন্তর্বর্তী সরকার পুনর্ব্যক্ত করেছে যে, এ হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ—এর কোনো যুক্তি নেই এবং এটি বাংলাদেশের সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগ, গুজব কিংবা বিশ্বাসগত মতভেদ কখনোই সহিংসতার বৈধতা দিতে পারে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।
সরকার আইনের শাসনের প্রতি তাদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। অভিযোগের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে। তদন্ত চলমান রয়েছে এবং অন্তর্বর্তী সরকার নির্দেশ দিয়েছে, মামলাটি কোনো ব্যতিক্রম ছাড়াই পূর্ণাঙ্গভাবে এগিয়ে নেওয়া হবে। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে।

সরকার ধর্ম, জাতিগোষ্ঠী বা পটভূমি নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান সুরক্ষা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। সহিংসতা প্রত্যাখ্যান, বিভাজন বা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ এবং সংযম, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে সকল সম্প্রদায়, প্রতিষ্ঠান ও নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় নিশ্চিত করেছে যে, দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী দিনগুলোতে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে। অন্তর্বর্তী সরকার সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।



সর্বশেষ সংবাদ