| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : 19-09-2025 | 02:42 AM
দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ad728

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ও লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, পূজার আনুষ্ঠানিকতা এখনও শুরু না হলেও দেশজুড়ে প্রতিটি মণ্ডপে প্রস্তুতির কাজ চলছে। এর মধ্যেই পার্শ্ববর্তী দেশ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, যা নিয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশের সার্বিক পরিস্থিতি ও র‍্যাবের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

তিনি আরও বলেন, গতকাল পঞ্চগড়ে একটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের বিপরীতে সাংবাদিকদের সত্য সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে পূজা উদযাপন কমিটিকেও সতর্ক থাকার পরামর্শ দেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশে বর্তমানে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। কোনো কোনো স্থানে বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা ঘটতে পারে, তবে সরকার প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। দ্রুত আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

র‍্যাবের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ৫ আগস্টের আগের র‍্যাব আর এখনকার র‍্যাব এক নয়। বর্তমানে তাদের কার্যক্রম প্রশংসনীয়। মাদক ও অস্ত্র উদ্ধারসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে তারা খুব ভালো কাজ করছে।

অবসরপ্রাপ্তদের পুনরায় নিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিগত সরকারগুলোর সময়ও অবসরপ্রাপ্তদের নিয়োগের নিয়ম ছিল, এখনও তা অনুযায়ীই হচ্ছে।




একনেক সভায় ২৫ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ২৫ প্রকল্প অনুমোদন

ad300