| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দুর্নীতি সূচকে সামান্য উন্নতি, তবুও তলানিতে বাংলাদেশ

  • প্রকাশের সময় : 10-02-2026 | 10:59 PM
দুর্নীতি সূচকে সামান্য উন্নতি, তবুও তলানিতে বাংলাদেশ
ad728
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ২০২৫ সালের বৈশ্বিক সূচকে বাংলাদেশের দুর্নীতি পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ এবার ২৪ অর্জন করেছে, যা গতবারের চেয়ে ১ পয়েন্ট বেশি। এর ফলে ভালো থেকে খারাপের ক্রমানুসারে বাংলাদেশ এক ধাপ এগিয়ে ১৫১ থেকে ১৫০তম অবস্থানে উঠে এসেছে। তবে টিআইবি মনে করছে, এই উন্নতি কেবল জুলাই অভ্যুত্থান-পরবর্তী ইতিবাচক ধারণার ফল; প্রকৃত রাষ্ট্র সংস্কার না হওয়ায় দৃশ্যমান পরিবর্তন আসেনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবি-র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই প্রতিবেদন তুলে ধরেন। সূচক অনুযায়ী, ১৮২টি দেশের মধ্যে সবচেয়ে খারাপ দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের অবস্থান ১৩তম (গতবার ছিল ১৪তম)। দক্ষিণ এশিয়ায় কেবল মিয়ানমার ও আফগানিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ, যেখানে ভুটান ৭১ স্কোর নিয়ে এ অঞ্চলে সবার উপরে।

সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, দুর্নীতি দমনের একটি শক্তিশালী ভিত্তি স্থাপনের সুযোগ থাকলেও সরকার তাতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে 'স্বার্থের দ্বন্দ্ব' (Conflict of Interest) এবং ব্যক্তিগত স্বার্থকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের সাথে একাকার করে ফেলার অভিযোগ তুলেছেন তিনি।

টিআইবি-র মতে, জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা ছিল জবাবদিহিতামূলক সরকার, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। দেশে দখলবাজি, চাঁদাবাজি এবং আমলাতন্ত্রে 'মব কালচার' অব্যাহত থাকায় পরিস্থিতির গুণগত পরিবর্তন হয়নি। ইফতেখারুজ্জামান সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলো যদি তাদের নির্বাচনী অঙ্গীকারগুলো ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন না করে, তবে দুর্নীতি নিয়ন্ত্রণ অসম্ভবই থেকে যাবে।





জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্

ad300