| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ধর্মীয় অনুভূতিতে আঘাত: বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : 26-11-2025 | 06:31 PM
ধর্মীয় অনুভূতিতে আঘাত: বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা
ad728

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে মামলা করেছেন পুরান ঢাকার এক ব্যবসায়ী। তিনি ‘গুম’ বিরোধী আন্দোলন চালিয়ে আলোচনায় আসা ‘মায়ের ডাক’ এর একজন শীর্ষস্থানীয় সমন্বয়ক।

বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলার আবেদন করেন পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ‘ব্যবসায়ী ও সমাজসেবক’ হোসাইন মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন। আদালত বাদীর বক্তব্য শুনে আবেদনটি আমলে নেয় এবং অভিযোগ তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে ২৬ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলেছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম শেখ এ তথ্য দিয়েছেন।

গেল ১৪ নভেম্বর ঢাকার শাহবাগে জাতীয় যাদুঘরে সামনে নারী ও শিশু ফেরামের উদ্যোগে ‘নারীর উপর ক্রমবর্ধমান সংহিংসতা ও অসন্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন সমাজ’ শীর্ষক সমাবেশ হয়, সেখানে দেওয়া তুলির বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হয়েছে।

নারীদের কর্মঘণ্টা কমানো বিষয়ে ২৭ অক্টোবর জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন নারীদের ওই সমাবেশে তা নিয়ে সমালোচনা হয়েছে এবং মিছিলে স্লোগান দিয়েছেন প্রতিবাদকারীরা।

তুলির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্ম চর্চার অধিকার হল মানুষের মৌলিক অধিকার। ‘বিবাহ’ হল ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি ও বিধান। পবিত্র কোরআনে সুরা নিসার ৩ নম্বর আয়াত অনুযায়ী একজন মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিবাহ করতে পারবেন।
অপরদিকে বাংলাদেশের প্রচলিত আইন ‘মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭” ধারা ২ অনুযায়ী বিবাহ, ভরণপোষণ, তালাক ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান পক্ষগণ যদি মুসলিম হয়, সেক্ষেত্রে ইসলামি শরীয়াহ আইন প্রযোজ্য হবে। এক্ষেত্রে কোনো নাগরিক ধর্ম প্রতিপালন নাও করতে পারে, কিন্তু ধর্মকে অপমান করা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারো নেই।”

তুলির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি ইসলামে বিবাহ বিষয়ে ‘অবমাননাকর’ বক্তব্য দিয়েছেন। তিনি ইসলাম ধর্মকে ‘অপমান করেছেন’ এবং মুসলামদের ‘ধর্মীয় বিশ্বাসে আঘাত’ করেছেন, যা দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।



১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের বিরুদ্ধ

১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের বিরুদ্ধ

ad300