| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পাচার হওয়া অর্থ ফেরাতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

  • প্রকাশের সময় : 09-12-2025 | 02:01 PM
পাচার হওয়া অর্থ ফেরাতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ
ad728
বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে দেশটি সহযোগিতা বাড়াতে আগ্রহী। 

এই লক্ষ্যে আগামী বুধবার (১০ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিতব্য সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) অস্ট্রেলিয়ার প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তথ্য অনুযায়ী, পাচার হওয়া এই অর্থের বিষয়ে তথ্য আদান-প্রদানে জোর দেবে ঢাকা। এই বৈঠকে নির্বাচন পর্যবেক্ষণ, বাণিজ্য, বিনিয়োগ, ব্লু-ইকোনমি, অভিবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয়ই এশিয়া/প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি) গ্রুপের সদস্য। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এপিজির নীতি অনুযায়ী সদস্য দেশগুলো অর্থ পাচারের বিষয়ে একে অপরকে সহযোগিতা করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে যে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রচুর অর্থ অস্ট্রেলিয়ায় পাচার হয়েছে। ফরেন অফিস কনসালটেশনে (ষষ্ঠ এফওসি) বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম এবং অস্ট্রেলিয়ার পক্ষে পররাষ্ট্র ও বাণিজ্য সংক্রান্ত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রথম সহকারী সচিব সারাহ স্টোরি নেতৃত্ব দেবেন। 

দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের পক্ষ থেকে পাচার হওয়া অর্থ ফেরত, বিনিয়োগ চাওয়া, উচ্চ পর্যায়ের সফর বিনিময় এবং কারিগরি প্রশিক্ষণে (TVET ও TAFE) সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাইনিং সেক্টরে দক্ষ কর্মী প্রেরণের জন্য অনুরোধ করা হবে। অস্ট্রেলিয়ার দিক থেকে মানবাধিকার পরিস্থিতি, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ (অবৈধ পথে বাংলাদেশিদের প্রবেশ রোধে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি বাস্তবায়ন), ইন্দো-প্যাসিফিক ইস্যু এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চাওয়া হতে পারে। এছাড়া, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে অস্ট্রেলিয়াকে অনুরোধ জানাবে ঢাকা। 

অন্যদিকে, রোহিঙ্গা ইস্যুতে ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি)-তে অস্ট্রেলিয়াকে তহবিল বাড়ানোর অনুরোধ জানানো হবে। ১৯৭৫ সালের পর কোনো অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর না হওয়ায়, এবার উচ্চ পর্যায়ের সফর বিনিময় নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।




রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই

রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই

ad300