| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

প্রজ্ঞাপন জারি: এনসিপিকে শাপলাকলি, বাসদ মার্কসবাদীকে কাঁচি

  • প্রকাশের সময় : 18-11-2025 | 04:43 PM
প্রজ্ঞাপন জারি: এনসিপিকে শাপলাকলি, বাসদ মার্কসবাদীকে কাঁচি নসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশ্যাক’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দিল ইসি
ad728


নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানান, নতুন এ দুটি দলকে প্রতীক বরাদ্দসহ নিবন্ধন দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এ বিষয়ক গেজেট প্রকাশের কথাও বলেন তিনি। 
এবার নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে আবেদন আহ্বান করা থেকে চূড়ান্ত করা পর্যন্ত আট মাসের বেশি সময় নিল এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি।

এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশ্যাক’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাদের বিরুদ্ধে কারও আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে লিখিত আবেদন করতে বলা হয়। অবশেষ দুটির নিবন্ধন চূড়ান্ত করা হল।

নিবন্ধন পেতে আগ্রহী নতুন দলের কাছ থেকে এ বছরের ১০ মার্চ আবেদন আহ্বান করা হয়। একদফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন করে।

নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থতায় প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ১২১টি দল। বাকি ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত চালায় ইসির এ সংক্রান্ত কমিটি। ৩০ সেপ্টেম্বর জানানো হয়, দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়। একটি দলের বিরুদ্ধে ফের আপত্তি উঠে। এরপর পুন তদন্তে যায় কমিশন।

সংসদ নির্বাচনে অংশ নিতে দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয় ২০০৮ সালে। তখন এ প্রথা চালুর পর এ পর্যন্ত ৫৫টি দলের নিবন্ধন থাকল। এর বাইরে স্থগিত রয়েছে আওয়ামী লীগের, বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।