প্রাথমিকভাবে জানা যায়, অনুপ্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী এবং ১ জন শিশু ছিল। বিজিবির নিয়মিত সীমান্ত টহলের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।এ বিষয়ে ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিহত করা হবে এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শুধু অবৈধ অনুপ্রবেশ নয়, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধেও ৪ বিজিবি নিয়মিত টহল ও নজরদারি জোরদার করেছে। সীমান্তকে নিরাপদ রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে বিজিবি।সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।
বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষায় কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।