| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করব জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে :আদিলুর

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নতুন দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

  • প্রকাশের সময় : 14-12-2025 | 10:56 PM
ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করব জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে  :আদিলুর
ad728
ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করব জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে বলে জানিয়েছেন দুই মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আদিলুর রহমান খান। তিনি বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির যারা অবশিষ্টাংশ আছে তাদের দমন করা হবে জুলাই অভ্যুত্থানে জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নতুন দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির যারা অবশিষ্টাংশ আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থানে জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখন যে পরিস্থিতি, মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আমি জনগণের মধ্যে সবসময় সিকিউরড ফিল করি। আমি আমার নিজের সিকিউরিটির জায়গায় সবসময় জনগণের মধ্যে থাকাকে সিকিউরড মনে করি। কারণ আমি সেখান থেকে এসেছি আবার ফিরে যাব অল্প সময়ের মধ্যে।

বর্তমান সরকারের মেয়াদ আর দুই মাস। এই দুই মাসে মানুষের জন্য এই মন্ত্রণালয়ের হয়ে আপনি কতটা করে যেতে পারবেন, এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এটা আসলে ডে টু ডে ওয়ার্ক ছাড়া তো খুব বেশি কিছু করার নেই। এর মধ্যে নির্বাচনে তফসিল হয়ে গেছে। বড়ো কোনো কাজে তো হাত দেওয়ার সুযোগ নেই। তো আমরা ডে টু ডে কাজগুলো যেটা আছে আমরা চেষ্টা করব সেটা পুরাটা পালন করতে। এর মধ্যে যেটুকু মানুষের উপকারে আসতে পারি।

আপনি নিশ্চয়ই একটা প্ল্যানও করেছেন, দীর্ঘদিন সময় পেয়েছেন আপনি দায়িত্ব নেওয়ার পর। আগের উপদেষ্টা যিনি ছিলেন তার সব কাজ আছে বা ওই সময় আলোচনা যেমন ছিল ভালো কাজের আবার সমালোচনাও ছিল। সেটাকে আপনি কীভাবে দেখবেন, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেখি বসি আলোচনা করি সবার সঙ্গে, তারপরে দেখি কি আসে। আমরা সেটা নিয়ে এগোবো, দুইটা মন্ত্রণালয়ে কাজ করে এসেছি, আপনারা তো জানেন কীভাবে করা হয়েছে, চেষ্টা করব সেভাবে করার।



আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

ad300