| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

রাজধানীতে তিন ও ময়মনসিংহে ১ বাসে আগুন: চালকের মৃত্যু

  • প্রকাশের সময় : 12-11-2025 | 12:00 AM
রাজধানীতে তিন ও  ময়মনসিংহে ১ বাসে আগুন: চালকের মৃত্যু
ad728

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায়  আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার ভোরে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে। এর আগে গতকাল সোমবার সকালে দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান জানান, রায়েরবাগ এলাকায় গতকাল সোমবার রাত পৌনে ১টার দিকে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত ২টার কিছু পরে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন এবং ভোর ৪টায় উত্তরার জনপথ মোড়ে আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।

এছাড়া গতকাল সোমবার সকাল ও সন্ধ্যায় রাজধানীর অন্তত ১০ স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সেইসঙ্গে তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

* ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় গণধোলাই

এদিকে রাজধানীর রমনা থানা এলাকায় গতকাল সোমবার রাতে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় গণধোলাইয়ে মো. মাসুদুর রহমান (২৮) নামে একজন মোটরসাইকেলচালক আহত হয়েছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

অভিযুক্ত মাসুদুর রহমান মানিকগঞ্জের শিবালয় থানার কাজশা ইউনিয়নের মো. রেজাউল করিমের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর রামপুরার ১২৬/১২৭ দক্ষিণ বনশ্রী জি ব্লকে থাকেন।

রমনা থানার পুলিশ আহত অবস্থায় মাসুদুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বর্তমানে জরুরি বিভাগের ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানা গেছে।
এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. জুলহাস (৪০) নামে এক বাসচালক দগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল সোমবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে।



জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রর তালিকা প্রকাশ

জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রর তালিকা প্রকাশ

ad300