| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ

  • প্রকাশের সময় : 20-01-2026 | 03:52 PM
লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে থানা থেকে লুট হওয়া সকল অস্ত্র দ্রুত উদ্ধারে কড়া নির্দেশ অন্তর্বর্তী সরকারের
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থানা থেকে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধারে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় তিনি এই নির্দেশনা দেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার।

সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের আগে জননিরাপত্তা নিশ্চিত করতে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও স্থাপনা থেকে ৫,৮২৯টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ বা ৪,৪২৮টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও ১,৩৬২টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় আড়াই লাখ গুলি এখনও নিখোঁজ রয়েছে।

প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন যে, নির্বাচনের আগে এই অস্ত্রগুলো উদ্ধার না হলে জননিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। উল্লেখ্য, এই অস্ত্রগুলো বর্তমানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও ছিনতাইয়ে ব্যবহার করা হচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। এ লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।




মিথ্যা প্রচার করে দেশে  নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্

মিথ্যা প্রচার করে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্

ad300