| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদীয় কার্যক্রমে অতীতে তৈরি হওয়া নেতিবাচক ও খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে ফেলার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (০৭ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে তিনি এ মন্তব্য করেন। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নতুন সংসদ সদস্যদের দক্ষ করে তুলতেই এই বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে বিএনপি।

  • প্রকাশের সময় : 07-03-2026 | 03:24 PM
সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
ad728
সংসদীয় কার্যক্রমে অতীতে তৈরি হওয়া নেতিবাচক ও খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে ফেলার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

শনিবার (০৭ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে তিনি এ মন্তব্য করেন। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নতুন সংসদ সদস্যদের দক্ষ করে তুলতেই এই বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে বিএনপি।

সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, এই কর্মশালায় সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের নেতিবাচক প্রভাবমুক্ত রেখে আদর্শ সংসদীয় শিষ্টাচার শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিজ্ঞ সাবেক আমলা ও বিশেষজ্ঞদের মাধ্যমে নতুন এমপি ও মন্ত্রীদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তোলার কৌশলগুলো এখানে তুলে ধরা হচ্ছে। 

কর্মশালার শেষ দিনে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুরসহ সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন জনপ্রতিনিধিরা যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন, সেই লক্ষ্যেই তাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।




সর্বশেষ সংবাদ