| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। আজ (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। এর আগে তিনি জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। নতুন সরকারকে বরণ করে নিতে আজ সকাল থেকেই সচিবালয় সেজেছে নতুন সাজে।

  • প্রকাশের সময় : 18-02-2026 | 10:10 PM
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ad728
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

আজ (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। এর আগে তিনি জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। নতুন সরকারকে বরণ করে নিতে আজ সকাল থেকেই সচিবালয় সেজেছে নতুন সাজে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজই ছিল তারেক রহমানের প্রথম কর্মদিবস। দুপুর ১২টা ৫ মিনিটে সমাধি জিয়ারত শেষে তিনি সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন। তাঁর আগমন উপলক্ষে সচিবালয় জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর নির্ধারিত কক্ষটি ইতোমধ্যেই দাপ্তরিক কাজের জন্য প্রস্তুত করা হয়েছে।

কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। দিনশেষে বিকেল ৪টায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও আজ নিজ নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন এবং কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন।




বিএনপি ৩৯ জামায়াত ২১ এনসিপি ১৬ শতাংশ ভোট পাবে

বিএনপি ৩৯ জামায়াত ২১ এনসিপি ১৬ শতাংশ ভোট পাবে

ad300