| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: আব্দুল জলিল

  • প্রকাশের সময় : 04-11-2025 | 12:12 AM
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: আব্দুল জলিল
ad728
নিজস্ব প্রতিবেদক :গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক  মোঃ আব্দুল জলিল বলেছেন, খুলনা অঞ্চলের নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে রয়েছে। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রচারসহ নারীদের উন্নয়নে গণযোগাযোগ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি।

মহাপরিচালক রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার প্রদ্যুৎ কুমার রায়ের বাড়ির উঠনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিশু, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের ২০২৫-২৬ অর্থবছরের জিওবি খাতের অধীনে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, সকল ধর্ম মানুষকে সদাচার শেখায়। সৃষ্টিকর্তা নারীদের বেশি গুরুত্ব দিয়েছে। মায়ের চেয়ে আপন আর কেউ নেই। সন্তান যদি খারাপ পথে যায়, মা বেশি কষ্ট পায়। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তান কোথায় যায়, কি করে, তা অভিভাবকদের খোঁজ নিতে হবে। মহাপরিচালক আরও বলেন, সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে। নয় মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকা দিতে হবে। টাইফয়েড টিকা নিয়ে কিছু মানুষ সমাজে গুজব ছড়ানোর চেষ্টা করছে। সকলের প্রচেষ্টায় এই গুজব প্রতিহত করতে হবে।  

অনুষ্ঠানে খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, বিভাগীয় জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ ইব্রাহিম-আল-মামুন, শিক্ষক প্রভাস চন্দ্র গাইন, সাবেক শিক্ষক নিরঞ্জন কুমার রায়, প্রদ্যুৎ কুমার রায়, সহকারী শিক্ষক নমিতা রানী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে স্থানীয় নারীরা অংশ নেন। খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরে মহাপরিচালক খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিস পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

বিকালে তিনি খুলনার নূরনগরস্থ প্রস্তাবিত আধুনিক তথ্য কমপ্লেক্স এর নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।



সর্বশেষ সংবাদ
দিল্লিতে আজ ফের উত্তেজনার আশঙ্কা! কী কর্মসূচি বিরোধী ইন্ডিয়া

দিল্লিতে আজ ফের উত্তেজনার আশঙ্কা! কী কর্মসূচি বিরোধী ইন্ডিয়া

ad300