| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সীমানা জটিলতা: পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিতের নির্দেশ

  • প্রকাশের সময় : 10-01-2026 | 05:43 PM
সীমানা জটিলতা: পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিতের নির্দেশ
ad728
সীমানা সংক্রান্ত আইনি জটিলতা ও আদালতের আদেশের প্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শনিবার (১০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত এই দুটি আসনে ভোট হচ্ছে না, তবে বাকি ২৯৮টি আসনে ভোটগ্রহণ যথারীতি চলবে।

পাবনার সাঁথিয়া, বেড়া ও সুজানগর উপজেলার সংসদীয় সীমানা পুনর্বিন্যাস নিয়ে উচ্চ আদালতে করা রিট মামলার জেরে এই জটিলতা তৈরি হয়। গত বছরের ৪ সেপ্টেম্বর ইসি যে সীমানা গেজেট প্রকাশ করেছিল, তার বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয়রা আদালতে আবেদন করেন। উচ্চ আদালতের রায়ের পর ইসি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করলেও গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই সংশোধিত বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ প্রদান করে।

আপিল বিভাগের আদেশে ৪ সেপ্টেম্বরের প্রাথমিক গেজেটটি আপাতত বহাল রয়েছে। সীমানা নিয়ে এই আইনি মারপ্যাঁচ ও অস্থিতিশীলতার কারণে ইসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি আসনে নির্বাচন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা জানিয়েছেন, কমিশনের চিঠি পাওয়ার পর এখন এ বিষয়ে আনুষ্ঠানিক গণবিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।




যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদে

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদে

ad300