| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সুষ্ঠু নির্বাচনের জন্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত কমিশন

  • প্রকাশের সময় : 17-11-2025 | 08:00 PM
সুষ্ঠু নির্বাচনের জন্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত কমিশন
ad728
সুষ্ঠু নির্বাচনের পথে ভবিষ্যতে যত চ্যালেঞ্জ আসুক, তা মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। 

সোমবার (১৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিইসি বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা কিন্তু হাল ছাড়ি নাই। এগিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও যত চ্যালেঞ্জই আসুক, ইনশা আল্লাহ আমরা মোকাবিলার জন্য প্রস্তুত এবং এগুলোকে উতরিয়ে আমাদের এগোতে হবে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে, রাজনৈতিক দল, তাদের সদস্য এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনো নির্বাচন করা যাবে না।

সিইসি আরও বলেন, আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমাদের কমিটমেন্ট পরিষ্কার। যত ঝঞ্ঝা, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন আমরা এটা মোকাবিলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার নেব।

রাজনীতিবিদদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা জাতীয় নেতৃবৃন্দ। আপনারা আমাদের চাইতে ভালো জানেন। দেশ পরিচালনার দায়িত্বে আপনারাই থাকেন। তিনি স্বীকার করেন যে, রাজনৈতিক দলগুলো যদি সমস্যা সৃষ্টি করতে চায়, তবে তা কঠিন হবে, কিন্তু আমাদের তরফ থেকে বুঝিয়ে প্রস্তুতি গ্রহণ করা হবে এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য আমরা চেষ্টা করে যাব।

রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের প্রতি তার মূল অনুরোধ ছিল আচরণবিধি পরিপালন নিশ্চিত করা। তিনি বলেন, আপনাদের ক্যান্ডিডেট, কর্মীদের একটু দয়া করে নির্বাচনী আচরণবিধি মানার বিষয়ে প্রভাবিত করবেন এবং এটা আপনারা দলের পক্ষ থেকে নিশ্চিত করবেন। তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়।

সিইসি আশা প্রকাশ করে বলেন, সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর দেশ রেখে যেতে গেলে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা কামনা করি এবং আমি প্রত্যাশা করি এই সহযোগিতা আমরা পাব।

রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে সকালের পর্বে অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ। আর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি বা বি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।