| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের ওপর

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে বিএনপির সংসদীয় কমিটি। বুধবার (১১ মার্চ) সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সংসদ উপনেতা কে হচ্ছেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

  • প্রকাশের সময় : 11-03-2026 | 05:01 PM
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের ওপর
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে বিএনপির সংসদীয় কমিটি। 

বুধবার (১১ মার্চ) সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সংসদ উপনেতা কে হচ্ছেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের গুরুদায়িত্ব সংসদ নেতার ওপর অর্পণ করা হয়েছে; যার ঘোষণা আগামীকাল সংসদ অধিবেশনে পাওয়া যাবে। একইসঙ্গে সংসদ উপনেতা নির্বাচনের বিষয়টিও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

ডেপুটি স্পিকার পদের বিষয়ে জামায়াতে ইসলামীকে প্রস্তাব দেওয়ার প্রসঙ্গে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী উদারতা দেখিয়ে শরিক দলটিকে এই পদের প্রস্তাব দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। জামায়াতের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন সংসদের প্রথম অধিবেশন ঘিরেই এখন সব মহলের দৃষ্টি।




শ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ মেট্রোরেলের তিন স্টেশন

শ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ মেট্রোরেলের তিন স্টেশন

ad300