| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাসপাতালে নেবার পথে ৫ বছরে ২৭৫ বন্দীর মৃত্যু-কারা অধিদপ্তর

  • প্রকাশের সময় : 10-11-2025 | 10:29 PM
হাসপাতালে নেবার পথে ৫ বছরে ২৭৫ বন্দীর মৃত্যু-কারা অধিদপ্তর
ad728


নিজস্ব প্রতিবেদক : কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে ৫ বছরে ২৭৫ বন্দীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর কতৃপক্ষ। 
অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশের ৭৪টি কারাগারে বন্দীর সংখ্যা প্রায় ৮২ হাজার। কিন্তু তাঁদের জন্য স্থায়ী চিকিৎসক রয়েছেন মাত্র দুজন। অভিযোগ রয়েছে, চিকিৎসকের অভাবসহ নানা সংকট ও অব্যবস্থাপনায় যথাযথ চিকিৎসা পান না অসুস্থ বন্দীরা। এর ফলে অনেকেই বিনা চিকিৎসায় মারা যান।

কারা অধিদপ্তরের বিগত প্রায় পাঁচ বছরের হিসাব অনুযায়ী- কারাগারে বছরে গড়ে ১৯৬ জন বন্দীর মৃত্যু হয়। গত ৪ বছর ৯ মাসে মারা গেছেন ৯৩৩ জন। এর মধ্যে কারাগার অথবা কারা হাসপাতাল থেকে বাইরের হাসপাতালে নেওয়ার সময় পথে মৃত্যু হয় বছরে গড়ে ৫৮ জনের। ৪ বছর ৯ মাসে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে মোট মারা গেছেন ২৭৫ জন বন্দী। কারা অধিদপ্তর সূত্র জানায়, দেশে ১৪টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগার রয়েছে। মোট সংখ্যা ৭৪। এসব কারাগারে বন্দী ধারণক্ষমতা ৪৬ হাজার। গত ২৩ অক্টোবরের তথ্য অনুযায়ী, কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় বন্দী বেশি রয়েছে ৭৮ শতাংশ (৮২ হাজার)।
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, কারা হাসপাতালের নানা সংকট দূর করা নিয়ে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। সমস্যা রয়ে গেছে। কারা হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স চেয়ে পাঠানো প্রস্তাব এর আগে অর্থ মন্ত্রণালয় বাতিল করে দিয়েছে। 

কারা কর্মকর্তারা বলেছেন, প্রেষণে ও সংযুক্ত হিসেবে কারা হাসপাতালে চিকিৎসকদের পাঠানো হয়। তবে তারা সেখানে থাকতে চান না। কারণ, পদোন্নতির সুযোগ নেই, কাজের চাপ বেশি এবং বিসিএস ক্যাডার কর্মকর্তা হয়েও দায়িত্ব পালন করতে হয় নন-ক্যাডার কর্মকর্তার অধীনে।

কারা কতৃপক্ষ জানিয়েছে, কারাগারে ধারণক্ষমতার অনেক বেশি বন্দী রাখার বিষয়টি নতুন নয়। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দী কারাগারে থাকতেন। গাদাগাদি করে বন্দী না রাখা এবং কারাগারে চিকিৎসকের সংকট দূর করতে বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে চিঠি–চালাচালি হয়েছে, কাজ হয়নি। এখনো একই পরিস্থিতি চলছে।

মানবাধিকারকর্মীরার জানিয়েছেন,  বিগত ১০ বছরেও কারা হাসপাতালের দুরবস্থার কোনো উন্নতি হয়নি। বন্দীদের চিকিৎসা ও খাবার নিয়ে দুর্নীতি হচ্ছে। এটা পরিবর্তনে দীর্ঘদিন ধরে মানবাধিকারকর্মীরা কথা বলছেন। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী থাকা দিন দিন বাড়ছে। তিনি বলেন, বন্দীরা রাষ্ট্রের হেফাজতে থাকেন। তাদের ভালো চিকিৎসা নিশ্চিত করতে হবে। অবহেলায় মৃত্যু হলে এর দায় রাষ্ট্র কোনোভাবে এড়াতে পারে না।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৭৪ কারা হাসপাতালের জন্য অনুমোদিত চিকিৎসক পদ ১৪৮। অর্থাৎ প্রতিটি হাসপাতালে স্থায়ী চিকিৎসক পদ দুটি। তবে বন্দীর চিকিৎসায় ৭৪টি হাসপাতালে স্থায়ী চিকিৎসক রয়েছেন মাত্র দুজন। সূত্র বলছে, বন্দীদের মধ্যে অনেকেই হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, কিডনি ও লিভারের রোগ, ডায়াবেটিস, চর্ম, দন্তসহ নানা রোগে ভুগছেন। ফলে রোগীদের নিয়মিত চিকিৎসা দরকার। 
এদিকে কারাগারে ৭৫ শতাংশই বিচারাধীন মামলায় বন্দী হয়ে আছেন বলে জানা গেছে। ৭৪ কারা হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স আছে ২৭টি। কারা হাসপাতাল থেকে বাইরের কোনো হাসপাতালে অসুস্থ বন্দীকে পাঠাতে হলে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। তখন অন্য যানবাহনে করে পাঠাতে হয়। এসব যানবাহনের অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকে না।
স্থায়ী চিকিৎসক না থাকায় সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের দপ্তর থেকে কারা হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে চিকিৎসক পাঠানো হয়। ৭৪ কারা হাসপাতালে এ সংখ্যা ১০১। কারা কর্মকর্তারা বলছেন, অস্থায়ী চিকিৎসকেরা সকালে এসে দুপুরের পর অথবা বিকেলে চলে যান। তাঁদের বাসাও কারাগার থেকে দূরে। ফলে রাতে কোনো বন্দী অসুস্থ হলে তাঁদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে।

 এ ছাড়া হাসপাতালে বন্দীর রোগনির্ণয়েরও ব্যবস্থা নেই। ফলে যথাযথ চিকিৎসা দেওয়া যায় না। কারাবন্দীদের অনেকে প্রবীণ। ৭০ বছরের বেশি বয়সী মোট বন্দীর সংখ্যা কত, তা জানা যায়নি। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৩৫০ জন বন্দীর বয়স ৭০ বছরের বেশি। কারাগারগুলোতে এখন বন্দী ৭৭ হাজার, ধারণক্ষমতার দেড় গুণের বেশি
কারা হাসপাতালের নানা সংকট দূর করা নিয়ে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। সমস্যা রয়ে গেছে। কারা হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স চেয়ে পাঠানো প্রস্তাব এর আগে অর্থ মন্ত্রণালয় বাতিল করে দিয়েছে। পরে আবারও প্রস্তাব পাঠানো হয়েছে।

কাশিমপুর কারাগার-২–এর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আল মামুন বলেন, এই হাসপাতালে চিকিৎসকের স্থায়ী ছয়টি ও নার্সের চারটি পদ থাকলেও সব শূন্য। সিভিল সার্জনের দপ্তর থেকে প্রেষণে দেওয়া দুজন নারী চিকিৎসক দায়িত্ব পালন করছেন। রাতে হঠাৎ কোনো বন্দী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা পান না।





অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে ১০ বার সতর্ক করা হয়েছিল:

অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে ১০ বার সতর্ক করা হয়েছিল:

ad300