| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

অন্তর্বর্তী সরকার দিয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ডা. তাহের

  • প্রকাশের সময় : 14-11-2025 | 09:44 PM
অন্তর্বর্তী সরকার দিয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ডা. তাহের
ad728
বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে ‘পক্ষপাতদুষ্টতা’ রয়েছে—এমন দাবি করে এই সরকার দিয়ে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেছেন, এই সরকার দিয়ে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমাদের ভেতরে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। আর নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যতে অপেক্ষা করছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের ওপর প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।

ডা. তাহের বলেন, আরেকটি পরিকল্পিত ও পূর্বনির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কি না এ ব্যাপারটি আমাদের এবং জনগণের মনে আশঙ্কা তৈরি করছে। সরকারের আচরণ আমাদের এসব কথা বিশ্বাস করতে বাধ্য করছে।

তিনি বলেন, আমরা মনে করি, এই সরকার বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছাকৃত হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক—তারা একটি দলের ফাঁদে পা দিয়েছে। সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। এর আগেও আমরা দেখেছি যে এই সরকার দলটির প্রতি নানাভাবে আনুগত্য এবং দুর্বলতা প্রকাশ করছে। সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার মধ্য দিয়ে।

আবদুল্লাহ তাহের বলেন, বিভিন্ন সময়ে সরকারের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার বিষয়টি দেখা গেছে। আজকে জাতির কাছে এটা প্রতীয়মান যে, এই সরকার এখন আর নিরপেক্ষ নয়, সরকার একটি দলের প্রতি অনুগত। একটি দলকে ক্ষমতায় আনার জন্য যেনতেন নির্বাচনের প্রচেষ্টায় আছে সরকার।

প্রধান উপদেষ্টাকে একটি দলের হয়ে ৩ জন উপদেষ্টা বিভ্রান্ত করছে দাবি করে এই জামায়াত নেতা বলেন, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা। এই তিনজন প্রধান উপদেষ্টাকে ভুল তথ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন যেন না হয় সেই চেষ্টা চালাচ্ছে। তারা নানা রকম বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করছে। সুষ্ঠু নির্বাচন যেন না হতে পারে দেশকে সেদিকে নেওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে আসছি। কিন্তু আমরা দেখছি, সরকার সেটার ব্যাপারে মনোযোগী নয়। বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা চলছে।

ডা. তাহের অভিযোগ করে বলেন, একটি বিশেষ দলের লোকদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রশাসনে যারা ভালো লোক ছিল, তাদের কোনো দলের ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।



সব দলকেই নির্বাচনে অংশ নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

সব দলকেই নির্বাচনে অংশ নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

ad300