| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এভারকেয়ার থেকে যে পথে সংসদ ভবনে নেওয়া হবে খালেদা জিয়ার কফিন

  • প্রকাশের সময় : 30-12-2025 | 09:39 PM
এভারকেয়ার থেকে যে পথে সংসদ ভবনে নেওয়া হবে খালেদা জিয়ার কফিন
ad728


নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে জানাজাস্থলে নেওয়া এবং জানাজা উপলক্ষে বেশ কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বুধবার সকালে নিম্নবর্ণিত রুটে তার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে।


রুটটি হলো—এভারকেয়ার হাসপাতাল–৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে–কুড়িল ফ্লাইওভার–নৌ সদর দফতর হয়ে বাসভবন ফিরোজা–গুলশান–২–কামাল আতাতুর্ক অ্যাভিনিউ–এয়ারপোর্ট রোড–মহাখালী ফ্লাইওভার–জাহাঙ্গীর গেট–বিজয় সরণি–উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজা।

খালেদা জিয়ার মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কসমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ বিষয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।



যেকোনও মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে: তারেক রহ

যেকোনও মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে: তারেক রহ

ad300