| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জামায়াত জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি থাকবে না: আজহারুল ইসলাম

  • প্রকাশের সময় : 02-12-2025 | 08:39 PM
জামায়াত জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি থাকবে না: আজহারুল ইসলাম
ad728
জামায়াতে ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে কোনো দুর্নীতি থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম । তিনি জানান বাংলাদেশ দরিদ্র দেশ নয়, দুর্নীতি করে এ দেশকে দরিদ্র করে রাখা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে বিকেল ৪টায় ফরিদপুরের অম্বিকা মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ টি এম আজহার বলেন, জামায়াতে ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে কোনো দুর্নীতি থাকবে না। তিনি জানান বাংলাদেশ দরিদ্র দেশ নয়, দুর্নীতি করে এ দেশকে দরিদ্র করে রাখা হয়েছে।


জামায়াতের এ নেতা বলেন, যারা নিজেদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে দাবি করে এসেছিল তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক তারা দেশ থেকে পালায় না। বাংলাদেশ সরকারের সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে কেউ এক পয়সা দুর্নীতির অভিযোগ আনতে পারেনি।

তিনি আরও বলেন, ৪৭ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতা পায়নি। শুধু ভৌগোলিক স্বাধীনতা পেয়েছে। তথাকথিত স্বাধীনতার স্বপক্ষের শক্তিরা দুর্নীতি করে দেশকে দরিদ্র করে রেখেছে।

এ টি এম আজহার জানান, অনেকে দাবি করে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারীদের ঘরে আবদ্ধ করে রাখা হবে। অথচ আমাদের নারীরা ঘরের বাইরে বিভিন্ন দায়িত্ব পালন করছেন।

সমাবেশে এটিএম আজহার ফরিদপুর-১, ফরিদপুর-২, ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

ad300