| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সরকার গঠনের সক্ষমতা আছে

  • প্রকাশের সময় : 30-12-2025 | 01:56 AM
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সরকার গঠনের সক্ষমতা আছে
ad728
ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সরকার গঠনের সক্ষমতা আছে। 

তবে সরকার গঠন করলে কে কোন পদে আসবে বা কীভাবে হবে সেগুলো নিয়ে আমাদের সঙ্গে এখনও বিস্তারিত কথা হয়নি। এটা পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো।

সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হাদি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এই আসনের মধ্যে ছাত্রদল নেতা সাম্যকেও হত্যা হয়েছে। এটা মৃত্যুর উপত্যকা। 

এখানে আমরা আর কোনো মৃত্যু চাই না। এই আসনকে নগরের সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি।

দল থেকে কয়েকজন নেতার পদত্যাগের বিষয়ে তিনি আরও বলেন, আমরা বাস্তবিক দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। বিএনপির দিকে গেলেও অনেক দ্বিমত হতো, জামায়াতের সাথেও দ্বিমত আছে, এই দ্বিমতকে শ্রদ্ধা করি। 

এটি কোনো আদর্শিক জোট নয়। সংস্কার, বিচার ও অর্থনীতিসহ অনেক বিষয়ে একমত হওয়ায় জোট হয়েছে। একসঙ্গে সবাই মিলে দেশ থেকে দুর্নীতিমুক্ত করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা। 

এর আগে, ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এই আসনে নির্বাচন করার জন্য প্রচারণায় নেমেছিলেন সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।



কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

ad300