| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচনের আগে মার্কা নিয়ে কেউ বিবাদে জড়াবেন না: হাসনাত

  • প্রকাশের সময় : 19-12-2025 | 01:28 AM
নির্বাচনের আগে মার্কা নিয়ে কেউ বিবাদে জড়াবেন না: হাসনাত
ad728
নির্বাচনের আগে বা পরে মার্কা নিয়ে বিবাদে না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন,প্রতিহিংসামূলক বক্তব্য সমাজকে আরও বিভক্ত করে। সবার দায়িত্ব হবে মিলেমিশে থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। ভোটের দিন মানুষ তার পছন্দ অনুযায়ী ভোট দেবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় গণসংযোগ ও পদযাত্রা শেষে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন এক দিনের বিষয়। কিন্তু সেই ভোটকে ঘিরে যদি সামাজিক সম্পর্ক ভেঙে পড়ে, তার ক্ষতি দীর্ঘস্থায়ী হয়। ভোট যার ইচ্ছা তাকে দেওয়া যাবে তবে ভোটকে কেন্দ্র করে সমাজে অশান্তি বা বিভাজন সৃষ্টি করা যাবে না।

ভোটকে কেন্দ্র করে বিভাজনের প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, একশ্রেণির মানুষ শুধু ভোটের সময় এলাকায় আসে। ভোট শেষ হলে তারা চলে যায়, কিন্তু রেখে যায় বিশৃঙ্খলা ও বিভাজন। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যারা নির্বাচনের নামে সমাজে বিভাজন তৈরি করে, তাদের চিহ্নিত করা জরুরি। নইলে তারা ভোটকে পুঁজি করে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মে জড়িয়ে পড়ে।

চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্নে বহু তরুণ জীবন দিয়েছে। সেই গণতান্ত্রিক স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন জনগণের। আসন্ন নির্বাচনে জনগণের সিদ্ধান্তেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ পথচলা।

এ সময় এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।