| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন তাসনিম জারা

  • প্রকাশের সময় : 05-01-2026 | 07:03 PM
প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন তাসনিম জারা
ad728
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তাঁর বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। 

সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে গিয়ে তিনি এই আবেদন জমা দেন। গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বাতিল করেছিলেন। ভোটারদের সমর্থনের প্রতি সম্মান জানিয়ে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই সাবেক এনসিপি নেত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাসনিম জারা তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপিল করেছেন। আপিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নির্বাচনী লড়াইয়ে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল, স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় অসংগতি রয়েছে। তাসনিম জারা জানান, তিনি প্রয়োজনের তুলনায় প্রায় ২০০টি বেশি স্বাক্ষর জমা দিয়েছিলেন। তবে দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায়, ২ জন ভোটার ঢাকা-৯ এলাকার অন্তর্ভুক্ত নন। খিলগাঁও এলাকার সীমানা জটিলতার কারণে ওই ভোটাররা নিজেদের এই আসনের আওতাভুক্ত মনে করেছিলেন, যা অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন জারা।

তাসনিম জারা উল্লেখ করেন, মাত্র দেড় দিনের চেষ্টায় প্রায় ৫ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁকে সমর্থন দিয়ে স্বাক্ষর করেছেন। অনেক স্বেচ্ছাসেবী মাঠে কাজ করেছেন। তাঁদের এই আবেগ ও ভালোবাসাকে বৃথা যেতে না দিতেই তিনি আইনি প্রক্রিয়া বেছে নিয়েছেন। তাঁর আইনজীবী আরমান হোসেনও আশাবাদ ব্যক্ত করেছেন যে, আপিলের মাধ্যমে তাঁরা ন্যায়বিচার পাবেন এবং তাসনিম জারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তাসনিম জারা।





সর্বশেষ সংবাদ
বিজয় দিবসে স্মৃতিসৌধে জনস্রোত

বিজয় দিবসে স্মৃতিসৌধে জনস্রোত

ad300