| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিএনপিকে চাঁদাবাজদের দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে: হাফিজ

  • প্রকাশের সময় : 18-12-2025 | 08:24 PM
বিএনপিকে চাঁদাবাজদের দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে: হাফিজ
ad728
বিএনপিকে চাঁদাবাজদের দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দলের গবেষকরা বিভিন্ন এলাকায় জনসংযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে, যেখানে এসব অভিযোগের বড় অংশই মিথ্যা প্রমাণ হয়েছে।

বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় মনোনীত ১০০ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

মেজর হাফিজ উল্লেখ করেন, ধর্মভিত্তিক একটি দলসহ বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং এই কুৎসা রটনা মোকাবিলায় প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী দলকে খাটো করে দেখা হচ্ছে না। বরং নির্বাচনের সময় কীভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে, সে বিষয়ে প্রার্থীদের একটি তাত্ত্বিক কাঠামো দেওয়া হয়েছে।

মেজর হাফিজ জানান, বিএনপি ইতোমধ্যে ২৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বাকি ৩৬টি আসনের বিষয়ে আগামীকাল অথবা পরশুদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতির ওপর জোর দিচ্ছেন। জনআকাঙ্ক্ষা পূরণে প্রার্থীদের নির্বাচনী কৌশল ও দায়িত্ব সম্পর্কে শেখানো হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির বিস্তারিত এবং প্রচারণা পরিচালনায় ভিজ্যুয়াল ও নন-ভিজ্যুয়াল মিডিয়া কনটেন্ট ব্যবহারের কৌশল প্রার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।

বিএনপির এই নেতা জানান, দলের মিডিয়া সেল চার থেকে পাঁচ মিনিটের ভিডিও রিল তৈরি করেছে এবং এসব কনটেন্ট ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। তথ্য ও পরিসংখ্যানভিত্তিক প্রামাণ্য ভিডিও প্রার্থীদের ল্যাপটপ ও পেনড্রাইভের মাধ্যমে সরবরাহ করা হয়েছে।

মেজর হাফিজ আরও বলেন, বিভিন্ন উদ্যোগের বিষয়বস্তু যেমন উন্নয়ন প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং এগুলো কৃষকদের সামনে উপস্থাপনের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মেজর হাফিজ আরও বলেন, একটি নির্বাচনী টিম বিভিন্ন কনটেন্ট প্রচার করছে যাতে জনগণ, বিশেষ করে প্রান্তিক মানুষ, কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষ সহজে বিএনপির নীতিমালা বুঝতে পারে। সবাইকে এসব বিষয়ে ভিডিওর মাধ্যমে অবহিত করা হয়েছে। এসব নির্দেশনা বিএনপি প্রার্থীদের দেওয়া হচ্ছে যাতে সবাই একই বার্তা উপস্থাপন করতে পারে এবং দলের ঐক্য আরও সুদৃঢ় হয়।

মেজর হাফিজ বলেন, বিএনপি জনগণের ভোটে চারবার ক্ষমতায় এসেছে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে দলটি আত্মবিশ্বাসী যে জনগণ আবারও বিএনপিকে বেছে নেবে।



সনদে স্বাক্ষর করেই দায় শেষ নয়, বাস্তবায়নও লাগবে: আলী রীয়াজ

সনদে স্বাক্ষর করেই দায় শেষ নয়, বাস্তবায়নও লাগবে: আলী রীয়াজ

ad300