| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বোরকা পরে জাল ভোটের পরিকল্পনা জামায়াতের: মাহদী আমিন

  • প্রকাশের সময় : 07-02-2026 | 02:25 PM
বোরকা পরে জাল ভোটের পরিকল্পনা জামায়াতের: মাহদী আমিন
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে ভোট জালিয়াতির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন দাবি করেন, জামায়াত বোরকা পরে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নারী ভোটকক্ষে নারী পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ড. মাহদী আমিন বলেন, লক্ষ্মীপুরে ব্যালট পেপারে দেওয়ার মতো সিল উদ্ধারের ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, জামায়াত ভোটে 'ইঞ্জিনিয়ারিং' করার নীল নকশা তৈরি করেছে। এমনকি বোরকার আড়ালে জাল ভোট দেওয়ার পরিকল্পনাও তাদের কৌশলের অংশ। এছাড়া জামায়াত নেতার ভবন থেকে স্ট্যাম্প উদ্ধার হওয়াকে বড় কোনো সহিংসতার আগাম লক্ষণ হিসেবে দেখছে বিএনপি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রয়টার্সের জরিপে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন, যা নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার ঢাকা উত্তরের ৬টি এবং সোমবার ৮টি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টে তারেক রহমানকে ট্যাগ করার বিষয়টিকে 'চটকদার' বলে মন্তব্য করেন মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনের মাত্র দুদিন আগে এ ধরনের পোস্ট নিয়ে ভাবার সময় বিএনপির নেই। এছাড়া জামায়াত আমিরের বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যের মধ্যে 'দ্বিচারিতা' রয়েছে বলেও তিনি দাবি করেন।





বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের আল্টিমেটাম, আমানতকারীদের ওপর জলকামা

বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের আল্টিমেটাম, আমানতকারীদের ওপর জলকামা

ad300