| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মনোনয়নপত্র সংগ্রহে ‘অসাস্প্রদায়িক বৈচিত্র্য’ শিশির মনিরের

  • প্রকাশের সময় : 27-12-2025 | 06:23 AM
মনোনয়নপত্র সংগ্রহে ‘অসাস্প্রদায়িক বৈচিত্র্য’ শিশির মনিরের রিকসা করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন তিনি
ad728

মনোনয়নপত্র সংগ্রহে ‘অসাস্প্রদায়িক বৈচিত্র্য’ দেখালেন শিশির মনির। আজ শুত্রবার (২৬ ডিসেম্বর) রিকসা করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন তিনি। সঙ্গে ছিলেন কৃষক, বীর মুক্তিযোদ্ধা, আলেম, পুরোহিত, রাজনীতিক, শিক্ষক, শারীরিক প্রতিবন্ধী ও দুই ধর্মের দুজন নারী প্রতিনিধি। মনোনয়নপত্র সংগ্রহ করে বললেন—এই বৈচিত্র্য, এই ঐক্য ধরে রাখতে হবে।

বিভিন্ন শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে এভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সুনামগঞ্জ-২ আসনের (দিরাই, শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি জেনারেল।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকারের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন দিরাই-শাল্লা গড়তে চাই। যেখানে সবাই যাঁর যাঁর প্রাপ্য সম্মান, মর্যাদা পাবেন। আমরা চাই, দিরাই ও শাল্লায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। সবার অংশগ্রহণে একটা অবাধ–সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে—এটা আমার বিশ্বাস। নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলব।’


প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শিশির মনির বলেন, প্রশাসন যাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। কারও মনে যেন কোনো ভয়ভীতি না থাকে, নির্বাচনে সেই পরিবেশ প্রশাসনকে সৃষ্টি করতে হবে। সবাই যেন উৎসবের আমেজে ভোট দিতে যায়, ভোট দিতে পারে।

মনোনয়নপত্র সংগ্রহের সময় শিশির মনিরের সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস, দিরাই উপজেলা জামায়াতের আমির আবদুল কদ্দুস, পুরোহিত আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস, রাবেয়া মনির, সুষমা পাল, শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়া প্রমুখ।

সুনামগঞ্জ-২ আসনে এবার বিএনপি মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. নাছির চৌধুরী। তিনিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নাছির চৌধুরী এখানে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে এবং দুইবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন। অন্যদিকে শিশির মনির এখানে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।




গাজামুখি মানবিক বহরের শেষ নৌকাটিও আটকে দিল ইসরায়েল

গাজামুখি মানবিক বহরের শেষ নৌকাটিও আটকে দিল ইসরায়েল

ad300