| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শনিবার ভোটার হতে এখনো ইসিতে আবেদন করেননি তারেক

  • প্রকাশের সময় : 26-12-2025 | 10:11 PM
শনিবার ভোটার হতে এখনো ইসিতে আবেদন করেননি তারেক কাল শনিবার ভোটার হবেন তারেক রহমান
ad728

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) ভোটার হবার কথা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের, কিন্তু এখনো ইসিতে আবেদন করেননি তিনি বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
এদিকে দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। রাত পোহালেই অর্থাৎ শনিবার ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া সংক্রান্ত সব কাজ করবেন। অথচ এখনো নির্বাচন কমিশনে আবেদন করেননি।

এর আগে গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, ভোটার হওয়ার জন্য মাঠপর্যায়ে এখন কোনো সুযোগ নেই। তবে তারেক রহমান এনআইডি করতে পারবেন। তফসিল প্রকাশের পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন।

তিনি বলেন, ‌যতটুকু আমি জানি, তারেক রহমানের পক্ষ থেকে কোনো চিঠি বা ফর্মাল আবেদন আমরা পাইনি। এনআইডি করতে পারবেন, কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে কমিশনের অনুমতি লাগবে।

আগামীকাল শনিবার তারেক রহমান জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নির্বাচন কমিশনে আবেদন করবেন। ইসি এই আবেদন অনুমোদন করলে তিনি বাংলাদেশের নাগরিক ও ভোটারের অধিকার ফিরে পাবেন এবং নির্বাচনে প্রার্থী হতে তার আর কোনো বাধা থাকবে না।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই এবং তিনি কমিশনে আসলে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে তিনি কোন এলাকায় ভোটার হবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান এবং এরপর দেশে ফেরার সুযোগ না পাওয়ায় ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর তার স্ত্রী জুবাইদা রহমান দেশে এসে ভোটার তালিকায় নাম লেখান। তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন।




যেই দেশের স্বপ্ন একজন মা দেখেন, আমরা সেই দেশ গড়তে চাই : তারে

যেই দেশের স্বপ্ন একজন মা দেখেন, আমরা সেই দেশ গড়তে চাই : তারে

ad300