| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কাঁপছে দাউদকান্দির গোমতী সেতু, যান চলাচল বন্ধ ঘোষণা

  • প্রকাশের সময় : 29-12-2025 | 06:05 PM
কাঁপছে দাউদকান্দির গোমতী সেতু, যান চলাচল বন্ধ ঘোষণা
ad728
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গোমতী নদীর ওপর অবস্থিত পুরানো সেতুটি ভারী যান চলাচলের সময় অস্বাভাবিকভাবে কাঁপছে বলে জানিয়েছেন চালক ও স্থানীয়রা।

সোমবার ( ২৯ ডিসেম্বর) এই অবস্থায় ঝুঁকি এড়াতে সেতুতে যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ।

কর্তৃপক্ষ বলেছেন, সেতুতে কাঁপুনির খবর পেয়ে পরিদর্শনে পাঠানো হয় বিশেষজ্ঞ দল। পরে সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার যন্ত্রাংশে ত্রুটি শনাক্ত করা হয়।

সওজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে গোমতী ও মেঘনা নদীর উপর নির্মিত হয় সেতুটি। দুই লেনের এই সেতুতে রয়েছে মোট ১৭টি স্প্যান। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার যানবাহন সেতুটির ওপর দিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় সেতুর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। সেই সঙ্গে সেতুর পিলারের উপর জয়েন্ট স্প্রিং ও প্লাস্টিক চুরি করেছে দুর্বৃত্তরা।

এর ফলে ভারী ট্রাক, বাস ও কাভার্ডভ্যান চলাচলের সময় সেতুটির গোমতী নদীর দাউদকান্দির অংশে কম্পন সৃষ্টি হচ্ছে। হঠাৎ ব্রেক কিংবা ওভারটেকের সময় যানবাহনের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।

পরিবহন ব্যবসায়ীরা বলেন, সেতু থেকে গাড়ি নামার সময় কাঁপন স্পষ্ট বোঝা যায়। আমাদের পরিবহন ও চালকরা আতঙ্কিত হচ্ছে। দ্রুত সেতুটি সংস্কার করা প্রয়োজন। 

যাত্রীরা বলেন, সেতুর উপর দিয়ে যখন গাড়ি চলাচল করে তখন এটা কেঁপে উঠছে। এতে আমরা আতঙ্কিত হচ্ছি। দ্রুত সংস্কার প্রয়োজন।

বাসচালকরা জানান, যাত্রী নিয়ে সেতু পার হওয়ার সময় কেঁপে উঠে।  এটা খুবই ঝুঁকিপূর্ণ।

 ট্রাকচালকরা বলেন, মালবোঝাই গাড়ি নিয়ে সেতু থেকে নামার সময় কেঁপে উঠে। হঠাৎ এমন পরিস্থিতিতে চালকরা আতঙ্কিত হয়।

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম বলেন, সেতুর বিষয়টি আমরা অবগত। এই বিষয়ে সড়ক পরিবহনের যথাযথ কর্তৃপক্ষে অবহিত করেছি।

সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জ নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার যন্ত্রাংশে ত্রুটি শনাক্ত করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে, ঝুঁকি এড়াতে সেতুর ওপর দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন সেতু দিয়ে দুই লেনে যান চলাচলের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমাদের এক্সপার্ট টিম সেতুটি পরিদর্শন করছে এবং ত্রুটিগুলো শনাক্ত করে সে অনুযায়ী কার্যক্রম শুরু করবে।



কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ করার তাগিদ

কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ করার তাগিদ

ad300