কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ও আশপাশের এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৬০০ রোহিঙ্গা শরণার্থী আটক করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে যৌথবাহিনীর অভিযা চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৯ বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ। তিনি জানান, অভিযান এখনও চলমান রয়েছে।
এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথবাহিনী।