| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা একই পরিবারের বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

  • প্রকাশের সময় : 22-11-2025 | 11:22 PM
দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
ad728

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা একই পরিবারের বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিহতরা হলেন সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের মাজিয়া বেগম (১৫), মর্জিনা খাতুন (৫৫),  একজন শিশু (অজ্ঞাত)। এ ঘটনায় অটোচালক ও একজন শিশু দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মর্জিনা, তানজিলা, সুমী সম্পর্কে একে অপরের জা এবং সাদিয়া নিহত মর্জিনার ভাগ্নি। তবে অসমর্থীত সূত্রে ৫ জন মারা গেছে বলে জানা গেছে।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, তারা সবাই একটি অটোরিকশায় করে কাহারোল উপজেলার কান্তজীউ মন্দিরে রাস মেলা দেখতে যাচ্ছিলেন। পথে দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে দিনাজপুরগামী নাসিব পরিবহনের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩জন ও দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পর একজন নারী নিহত হয়।

এই ঘটনার পর থেকে দিনাজপুর দশমাইল মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে ব্যারিকেট দিয়ে রেখেছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করেন। যদিও দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান চারজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।




অভিনয়ের স্বপ্ন দেখিয়ে কুকর্মের দিকে ঠেলে দিতেন এই অভিনেত্রী!

অভিনয়ের স্বপ্ন দেখিয়ে কুকর্মের দিকে ঠেলে দিতেন এই অভিনেত্রী!

ad300