| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দুই মাস পর ফিরলো ঠাকুরগাঁওয়ের নিখোঁজ ৩ মাদরাসাছাত্রী

  • প্রকাশের সময় : 11-11-2025 | 05:42 PM
দুই মাস পর ফিরলো ঠাকুরগাঁওয়ের নিখোঁজ ৩ মাদরাসাছাত্রী
ad728
প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর ঠাকুরগাঁওয়ের সেই তিন মাদরাসাছাত্রী— তামান্না, আয়েশা ও জুঁই— অবশেষে বাড়ি ফিরে এসেছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে হঠাৎ তাদের বাড়ির দরজায় দেখা যায়। যদিও তারা কোথায় ছিল বা কীভাবে ফিরেছে, সে সম্পর্কে কিছুই জানায়নি। পরিবারের সদস্যরা বলছেন, মেয়েরা মানসিকভাবে খুবই ভীত এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকার আয়েশা সিদ্দিকা মাদরাসা থেকে নিখোঁজ হওয়া তিন ছাত্রী তামান্না, আয়েশা ও জুঁইকে ঘিরে দুই মাস ধরে যে রহস্য দানা বেঁধেছিল, তার অবসান ঘটেছে। আজ বেলা ১১টার দিকে তারা হঠাৎ তাদের বাড়িতে ফিরে আসে। মেয়েদের ফিরে আসায় তাদের পরিবারে আনন্দের বন্যা বয়ে গেছে।

ছাত্রী আয়েশার বাবা রবিউল ইসলাম জানান, মেয়েরা যখন 'মা-বাবা' বলে দরজায় ডাকছিল, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তিনি বলেন, তারা খালি পায়ে ফিরেছে এবং হাতে কোনো জিনিসপত্র ছিল না। তবে তাদের মানসিক অবস্থা ভালো নয়। তারা মানসিকভাবে ভীত এবং কথা বলতেও কষ্ট হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, মেয়েরা সুস্থ হলে তারা কোথায় ছিল, সে বিষয়ে জানা যাবে।
এর আগে, গত ৮ সেপ্টেম্বর রাত ১২টার দিকে মাদরাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় তিন ছাত্রী। মাদরাসা কর্তৃপক্ষ সকালে তাদের রুমে না পেয়ে দোতলার বারান্দায় মশারি বাঁধা অবস্থায় দেখতে পান এবং ধারণা করেন তারা পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা প্রথমে রিকশায় ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড, সেখান থেকে রেলস্টেশন এবং পরে পীরগঞ্জের উদ্দেশে অটোরিকশা নিয়ে রওনা হয়েছিল। এরপর থেকেই তাদের আর খোঁজ ছিল না।

এলাকার বাসিন্দারা এই ঘটনায় স্বস্তি প্রকাশ করলেও রহস্যজনকভাবে তাদের ফিরে আসায় কৌতূহল প্রকাশ করেছেন। প্রতিবেশী ও স্থানীয়রা মেয়েদের দ্রুত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা নিরাপদ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন, তিন ছাত্রী বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে। তারা কোথায় ছিল, তা জানার চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে।



ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচনের জন্য সরকার সব কিছু করছে :

ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচনের জন্য সরকার সব কিছু করছে :

ad300