| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মাদকবিরোধী আন্দোলনে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করতে গিয়ে প্রাণনাশের হুমকি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ও পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

  • প্রকাশের সময় : 20-10-2026 | 03:10 PM
মাদকবিরোধী আন্দোলনে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন
ad728
আবেদনে আনোয়ার হোসেন উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পাহাড়তলী এলাকায় মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম, প্রচার-প্রচারণা ও শান্তিপূর্ণ সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন তিনি। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালনা করতে গিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে, এমন কয়েকজনের বিরোধিতা ও হুমকির মুখে পড়েছেন বলে দাবি করেন তিনি।
আবেদনে আরও বলা হয়, অতীতে কয়েকবার তাঁর ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরপরও মাদকবিরোধী সামাজিক কার্যক্রম অব্যাহত রাখায় পুনরায় হামলার আশঙ্কা করছেন বলে আবেদনে উল্লেখ করেন আনোয়ার হোসেন।
তিনি জানান, গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে নিজের নিরাপত্তার বিষয়ে পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৮৭৬। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
আবেদনে আনোয়ার হোসেন তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, আগের হামলার ঘটনায় দায়ের করা বিচারাধীন মামলার আইনগত প্রক্রিয়া যথাযথভাবে এগিয়ে নেওয়া এবং পাহাড়তলী এলাকায় মাদক ব্যবসার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। পাশাপাশি পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাঁর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার অনুরোধ করেন।
আনোয়ার হোসেন আবেদনে বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা নয়; বরং নিজের জীবনের নিরাপত্তা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষার স্বার্থেই তিনি প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, সিএমপি কমিশনারের নির্দেশনায় সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং তাঁর পরিবারসহ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।



সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখী হোন

সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখী হোন

ad300