| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মা-বাবাকে নির্যাতন: ছেলেকে মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী

  • প্রকাশের সময় : 13-12-2025 | 06:42 PM
মা-বাবাকে নির্যাতন: ছেলেকে মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী মা-বাবাকে নির্যাতন করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী,পরে অবশ্য মাটি থেকে তোলা হয়েছে বলে জাান গেছে
ad728


নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতনের অভিযোগে এক মাদকাসক্ত যুবককে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে রেখে শাস্তি দিল এলাকাবাসী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।মাদকাসক্ত যুবকের নাম মো. খলিলুর রহমান (২৫)। তিনি ওই গ্রামের মো. নূরউদ্দিনের ছেলে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের স্মার্ট গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রতিবেশীরা জানান, খলিলুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে মা-বাবা ছাড়াও এলাকাবাসীকে নানাভাবে যন্ত্রণা দিয়ে আসছিল।

স্থানীয় বাসিন্দা রিপন ফকির বলেন, মাদকের টাকার জন্য খলিলুর প্রায়ই তার বৃদ্ধ মা-বাবাকে মারধর করেন। শনিবার সকালে মাদক কেনার টাকার জন্য তিনি তার মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। মা তার চাহিদা মতো টাকা দিতে না পারায় ইট দিয়ে মায়ের পা থেঁতলে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত মাটি চাপা দেন। পরে আবার উঠিয়ে নেওয়া হয়।

খলিলুরের মা খোদেজা বেগম বলেন, মাদকের টাকার জন্য ছেলে সব সময় আমাকে মারধর করে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে টাকা চাইলে আমার কাছে টাকা নেই বলতেই ইট দিয়ে আমার পা থেঁতলে দেয়। 

তিনি আরও বলেন, ‘তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৯ মাসের শিশুপুত্রকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। এলাকাবাসীও তার আচরণে চরম বিরক্ত। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা ঠিক নয়

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা ঠিক নয়

ad300