| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সাতক্ষীরায় সরিষাক্ষেতে বসায় বিষ দিয়ে শতাধিক কবুতর হত্যা

  • প্রকাশের সময় : 03-12-2025 | 06:18 PM
সাতক্ষীরায় সরিষাক্ষেতে বসায় বিষ দিয়ে শতাধিক কবুতর হত্যা
ad728
সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা এলাকায় সরিষা ক্ষেতে বিষ দিয়ে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন, কবুতরগুলোর মালিক খামারি রায়হান কবির।

সোমবার (১ ডিসেম্বর) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও মৃত কবুতরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পদ্মশাখরা ফুটবল মাঠ সংলগ্ন রায়হানের বাড়িতে কবুতরের খামার রয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক কবুতর ছিল। খামারের অদূরেই অভিযুক্ত ইসমাইল গাজীর সরিষাক্ষেত। রায়হানের কবুতরগুলো উড়াউড়ির সময় মাঝেমধ্যে ওই ক্ষেতে গিয়ে বসতো। এতে ক্ষিপ্ত হয়ে বিষ প্রয়োগ করে ক্ষেতের মালিক  ইসমাইল। গত সোমবার সকাল ৭টার দিকে খামার থেকে কবুতরগুলো ছেড়ে দেন রায়হান কবির। কবুতরগুলো মরে পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন কিছু কবুতর ছটফট করছে, কিছু ওই ক্ষেতে মরে পড়ে আছে।

রায়হান অভিযোগ করেন, কবুতর মারা যাওয়ার বিষয়টি নিয়ে ইসমাইলের কাছে জানতে চাইলে তিনি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত ইসমাইলের কাছে জানতে  চাইলে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, কবুতর হত্যার বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই বাছাই ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।  



জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

ad300