| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

প্যালেসের দুর্গ জয় ইউনাইটেডের

  • প্রকাশের সময় : 01-12-2025 | 10:34 PM
প্যালেসের দুর্গ জয় ইউনাইটেডের
ad728
টানা দুই ম্যাচে পয়েন্ট হারানো ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য চ্যালেঞ্জটা কঠিনই ছিল। প্রিমিয়ার লিগের জায়ান্ট কিলার ক্রিস্টাল প্যালেস পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়েও গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ নৈপুণ্যে জয়ের দেখা পেয়েছে রুবেন আমোরিমের শিষ্যরা।

রবিবার (৩০ নভেম্বর) সেলহার্স্ট পার্কে স্বাগতিক ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে জ্যাঁ-ফিলিপে মাতেতা পেনাল্টি থেকে গোল করে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ইয়াশুয়া জির্কজি ও ম্যাসন মাউন্টের গোলে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।

১৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠেছে ম্যান ইউনাইটেড। সমান ম্যাচে ৫ টি করে জয় ও ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে নয় নাম্বরে ক্রিস্টাল প্যালেস।

২০২৪ সালে সিরি আ'র ক্লাব বোলোনিয়া থেকে জির্কজিকে ৩ কোটি ৬০ লাখ পাউন্ড খরচ করে দলে ভিড়িয়েছিল ইউনাইটেড। সে বছরের ডিসেম্বরে এভারটনের বিপক্ষে গোল করার পর থেকেই গোলখরায় ভুগছিলেন এই ডাচ ফরোয়ার্ড। অন্যদিকে চেলসি থেকে ইউনাইটেডে আসা মাউন্টের সময়টাও ভালো যায়নি। ইনজুরি আর অফফর্মে হারিয়েই জেতে বসেছিলেন এক সময়ের এই ইংলিশ ওয়ান্ডার বয়। গতকাল দুজন মিলেই জয় এনে দিলেন রেড ডেভিলদের।

৫৪ মিনিটে জির্কজির গোলে সমতায় ফেরে ইউনাইটেড। দীর্ঘ এক বছর পর গোল পেলেন এই ডাচম্যান। আর ৬৩ মিনিটে মাউন্টের মৌসুমের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় ইউনাইটেডের।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারির পর সেলহার্স্ট পার্কে প্রথম হারের স্বাদ পেল ক্রিস্টাল প্যালেস। অন্যদিকে ১০ জনের এভারটনের বিপক্ষে হারের পর এই জয় ইউনাইটেডকে দিল স্বস্তি।



‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

ad300