| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন জিদান

দিদিয়ের দেশমের দীর্ঘ ১৪ বছরের অধ্যায় শেষ হওয়ার পর ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। দলটির দায়িত্ব নিতে ফরাসি কিংবদন্তি ইতোমধ্যে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করেছেন বলে জানিয়েছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তবে ফ্রান্স ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

  • প্রকাশের সময় : 22-07-2026 | 03:13 AM
ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন জিদান ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন জিদান
ad728
২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর ফ্রান্সের দায়িত্ব ছেড়েছেন দেশম। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর তাঁর অধীনে ফ্রান্স ২০১৮ বিশ্বকাপ ও ২০২০–২১ উয়েফা নেশনস লিগ জেতে। তাঁর ১৮৫তম ম্যাচটিই ছিল ফ্রান্সের কোচ হিসেবে শেষ ম্যাচ।ফ্যাব্রিজিও রোমানোর দাবি, জিদান ও ফ্রান্স ফুটবল ফেডারেশনের মধ্যে গত বছরের নভেম্বর থেকেই সমঝোতা ছিল। বিশ্বকাপ শেষে দেশম দায়িত্ব ছাড়ার পর সেই সমঝোতা আনুষ্ঠানিক চুক্তিতে রূপ নিয়েছে।রোমানো জানিয়েছেন, জিদান ফ্রান্সের পরবর্তী প্রধান কোচ হিসেবে নেশনস লিগ, ইউরো ২০২৮ এবং ২০৩০ বিশ্বকাপ চক্রে দলকে নেতৃত্ব দেবেন।ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো জানিয়েছেন, নতুন কোচের ঘোষণা মাস শেষ হওয়ার আগেই আসতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, জিদান ইতোমধ্যে তাঁর দীর্ঘদিনের সহকারী ডেভিড বেত্তোনিকে নিয়ে কোচিং স্টাফ সাজানোর কাজ শুরু করেছেন। তাঁর অধীনে ফ্রান্সের সম্ভাব্য প্রথম ম্যাচ হতে পারে নেশনস লিগে তুরস্কের বিপক্ষে। এরপর ২ অক্টোবর ইতালির বিপক্ষে ঘরের মাঠে খেলতে পারে ফরাসিরা।খেলোয়াড় হিসেবে জিদান ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ে ফ্রান্সের অন্যতম প্রধান নায়ক ছিলেন। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তাঁর দুই গোল ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।কোচ হিসেবেও তাঁর সাফল্য অসাধারণ। রিয়াল মাদ্রিদকে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন তিনি।জিদানের সামনে প্রধান চ্যালেঞ্জ হবে নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গঠন, কিলিয়ান এমবাপ্পেদের সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগানো এবং ফ্রান্সকে ইউরো ও বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে ফিরিয়ে আনা।

রাজধানী টিভি | ক্রীড়া ডেস্ক