| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মেসির সাক্ষাৎ পেলেন শাহরুখ

  • প্রকাশের সময় : 14-12-2025 | 03:53 PM
মেসির সাক্ষাৎ পেলেন শাহরুখ
ad728
কলকাতার এক বিশেষ আয়োজনে মুখোমুখি হলেন ভিন্ন জগতের দুই মহাতারকা—ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি ও বলিউডের কিং খান শাহরুখ খান। 

শনিবার (১৩ ডিসেম্বর ) গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫-এর অংশ হিসেবে ভারতে সফর করছেন লিওনেল মেসি। সেই সফরের অংশ হিসেবে কলকাতায় অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই প্রথমবারের মতো কিং খানের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়। শনিবারের এই সাক্ষাৎ শুধু একটি অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং করমর্দন, আলাপচারিতা ও একসঙ্গে তোলা ছবির মাধ্যমে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটজুড়ে।

অনুষ্ঠানে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খানকেও দেখা যায় মেসির পাশে। ফুটবল মহাতারকার সঙ্গে আব্রামের হাসিমুখে ছবি ভক্তদের আবেগ আরও বাড়িয়ে দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করে আলাদা উন্মাদনা।

অনুষ্ঠানের মঞ্চে দুজনের করমর্দন, সংক্ষিপ্ত কথোপকথন ও বন্ধুত্বপূর্ণ মুহূর্ত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এ সময় মেসি আলাদাভাবে আব্রামের সঙ্গেও ছবি তোলেন, যা অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত দৃশ্যগুলোর একটি হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে মেসি শহরের ঐতিহ্যবাহী সল্ট লেক স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেন। অন্যদিকে শাহরুখ খান সেখান থেকেই মুম্বাই ফিরে যান। তবে কলকাতায় এই স্বল্প সময়ের সাক্ষাৎই রয়ে গেল ভক্তদের মনে দীর্ঘদিনের স্মৃতি হয়ে।



ঢাকা ও ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

ঢাকা ও ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

ad300