নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে আছেন, তার প্রাপ্ত ভোটে সংখ্য ৩৮৮৩ এবং ছাত্র দল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩৪২৩ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৪৬০ । এখনো ৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। বুধবার (৭ জানুয়ারী) রাত ৮-২০ মিনিট পর্যন্ত ঘোষিত ৩২ টি কেন্দ্রের ফলাফলে এ তথ্য জানা গেছে। এখন জবিতে চলছে টানটান উত্তেজনা। বুধবার (৭ জানুয়ারী) রাত ৮-২০ মিনিট পর্যন্ত ঘোষিত ৩২ টি কেন্দ্রের ফলাফলে এ তথ্য জানা গেছে। উৎসব করছে শিবির সসমর্থকরা।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ২৪৮৭ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-ছাত্র অধিকার প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১১০১ ভোট। আরিফ এগিয়ে আছেন ১৩৮৬ ভোটে।
আর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২৩৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা। একই পদে ছাত্রদল-ছাত্র অধিকার প্যানেলের আতিকুর রহমান তানজীল পেয়েছেন ২০৪১ ভোট। মাসুদ রানা ১৯৩ ভোটে এগিয়ে আছেন।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দুই দশক পর গতকাল মঙ্গলবার প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোট হয় শান্তিপূর্ণভাবে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে সেখানে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। কিন্তু গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় মাঝে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। পরে গভীর রাতে আবার শুরু হয় গণনার কাজ। প্রথম চার বিভাগের ফল প্রকাশ করতে করতে সকাল হয়ে যায়।
সাড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনা আবার শুরু হয়। এবার প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮ ভোট হাতে গণনা করা হবে। এরপর ওএমআর মেশিনে গণননার সঠিকতা যাচাই করে বাকি ভোট পুরোদমে গোনা হবে।
জকসু নির্বাচনে ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। সেখানে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে এর আগে ধারণা দিয়েছিলেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়েছে। হল সংসদের মোট ভোটার ছিলেন ১২৪২ জন। সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।