| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গল্পে এমন মূহুর্ত ছিল শুনে আমি কেঁদে ফেলেছিলাম

  • প্রকাশের সময় : 09-11-2025 | 11:32 PM
গল্পে এমন মূহুর্ত ছিল শুনে আমি কেঁদে ফেলেছিলাম
ad728

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা লিখেছেন, যখন রাহুল (পরিচালক) প্রথম আমাকে এই গল্পটি শুনিয়েছিলেন, আমার মনে আছে আমি কেঁদে ফেলেছিলাম তাছাড়া গল্পে এমন অনেক মুহূর্ত ছিল যা আমার মনে এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না।

 রাশমিকা মান্দানার নতুন তেলেগু ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই ছবিটি বড় ধরনের চমক দেখিয়েছে। প্রথম দিনে ১.৩ কোটি রুপি আয়ের পর, দ্বিতীয় দিনেই প্রায় দ্বিগুণ ব্যবসা করেছে ছবিটি। 

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিলকের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিনে এর আয় হয়েছে প্রায় ২.৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দুই দিনে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩.৮ কোটি রুপির বেশি। ধারণা করা হচ্ছে, দর্শকদের ‘ওয়ার্ড-অফ-মাউথ’ বা মুখে মুখে প্রচার এবং রাশমিকার আবেগঘন অভিনয়ের কারণেই এমন সাফল্য পেয়েছে ছবিটি।

মুক্তির দ্বিতীয় দিনে হলগুলোতে ৩০.৭৯ শতাংশ দর্শক উপস্থিতি রেকর্ড করেছে ‘দ্য গার্লফ্রেন্ড’। সকালের শো কিছুটা ধীরগতিতে শুরু হলেও, দিনের সঙ্গে সঙ্গে গতি বেড়েছে। সকালে উপস্থিতি ছিল ১৭.৩২ শতাংশ, যা দুপুরে বেড়ে হয় ৩৩.৪৪ শতাংশ। সন্ধ্যায় এটি আরও সামান্য বেড়ে দাঁড়ায় ৩৩.৮৪ শতাংশে। 

ছবিটি বক্স অফিসে তার আসল ঝলক দেখিয়েছে রাতের শো-গুলোতে, যেখানে দর্শক উপস্থিতি ছিল সর্বোচ্চ ৩৮.৫৫ শতাংশ। সপ্তাহের শেষে দর্শক সমাগম বৃদ্ধি পাওয়ায় বোঝা যাচ্ছে, ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে।

ছবিটির সাফল্য ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত রাশমিকা মান্দানা নিজেও। সোশ্যাল মিডিয়ায় তিনি তার অনুভূতির কথা জানিয়ে বলেছেন সেই মিটিং থেকে আমি দুটি জিনিস নিয়ে বেরিয়ে এসেছিলাম একটি চিত্রনাট্য, যা আমার কাছে ছিল, না করলে পাপ হবে এমন কিছু, আর একজন বন্ধু।

রাহুল রবীন্দ্রন পরিচালিত এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ধীরাজ মোগিলিনেনি এন্টারটেইনমেন্ট, মাস মুভি মেকার্স এবং গীতা আর্টস। রাশমিকা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ধীক্ষিত শেট্টি, অনু ইমানুয়েল, রাও রমেশ এবং রোহিণীর মতো তারকারা।




চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘট রবিবার: অচল হওয়ার পথে আমদানি-রপ্

চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘট রবিবার: অচল হওয়ার পথে আমদানি-রপ্

ad300