| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

না ফেরার দেশে পাড়ি জমালেন র‍াস্টফ ব্যান্ডের দীপ

  • প্রকাশের সময় : 16-09-2025 | 08:53 PM
না ফেরার দেশে পাড়ি জমালেন র‍াস্টফ ব্যান্ডের দীপ
ad728

না ফেরার দেশে অকালে পাড়ি জমালেন র‍াস্টফ ব্যান্ডের দীপ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।


দীপ ছিলেন ব্যান্ডটির ভোকাল। তার পারিবারিক নাম আহরার মাসুদ। ভক্তদের কাছে তিনি দীপ নামে পরিচিত ছিলেন।


ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে থেকে মৃত্যুর খবরটি নিশ্চিত করলেও শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।


ওই পোস্টে ‘র‍াস্টফ’ লিখেছে, ‘এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‌‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।’


ব্যান্ডটি আরও লিখেছে, ‘তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি। চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে। তার চেয়েও বড় কথা-মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে চেষ্টা করছি।’


সবশেষে দীপের জন্য দোয়ার অনুরোধ জানিয়ে লিখেছে, ‘এ কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।’




সর্বশেষ সংবাদ
‘মাসুদ রানা’ অনিশ্চিত, নায়িকার মন খারাপ, পরিচালক বিরক্ত

‘মাসুদ রানা’ অনিশ্চিত, নায়িকার মন খারাপ, পরিচালক বিরক্ত

ad300