| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মনোনয়ন না পাওয়া নিয়ে আবেগঘন স্ট্যাটাস কনকচাঁপার

  • প্রকাশের সময় : 10-12-2025 | 10:19 PM
মনোনয়ন না পাওয়া নিয়ে আবেগঘন স্ট্যাটাস কনকচাঁপার
ad728

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নের দৌড়ে ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। কিন্তু মনোনয়ন না পাওয়ায়  আবেগঘন এক স্ট্যাটাস দিয়ে কনকচাঁপা বলেন, প্রিয় কাজিপুরবাসী, আসসালামু আলাইকুম। আশাকরি দুর্জনের কথায় কেউ কান দেবেন না। অনেকেই বলে নমিনেশন না পেলে আমার রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজ! 

বিএনপির পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণার ছয় দিন পর মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কনকচাঁপা। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসনের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, প্রিয় কাজিপুরবাসী, আসসালামু আলাইকুম। আশাকরি দুর্জনের কথায় কেউ কান দেবেন না। অনেকেই বলে নমিনেশন না পেলে আমার রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজ! যেদিন নমিনেশন ঘোষণা করা হয়েছে ওইদিনই আমার কন্যা প্রবাস থেকে বেড়াতে আমার কাছে আসায় নমিনেশন না পাওয়ায় আমি ভেঙে পড়িনি। আমি আল্লাহর ফয়সালায় বিশ্বাসী এবং দলের নীতিনির্ধারকদের ওপর কথা বলা আমার শিষ্টাচারের মধ্যে পড়ে না।

পরিবারের সদস্যদের অসুস্থতার কথা উল্লেখ করে গায়িকা আরও লিখেছেন, বাস্তবতা হলো আমার বাসার ১৩ জন সদস্যের মধ্যে ১০ জনই অসুস্থ। কী একটা খাবার অথবা পানি থেকে সবার ফুডপয়জনিং বমি এবং লুজ মোশন হয়েছে। এই মুহূর্তে আমি কাজিপুর দূর পরাস্ত পাশের ঘরেও যেতে পারছি না। মেয়ে এত দিন পরে কাছে এসেছে, তার সাথে গল্পগুজব, রান্না করে খাওয়া কিছুই পারছি না।

সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যে  হতাশা প্রকাশ করে কনকচাঁপা লিখেছেন, আপনারা এই আমাকে কতিপয় মানুষ বিরূপ মন্তব্য মেলাই করেছেন। একটু থামেন। পারলে একটু দোয়া করবেন। আমি কোনো চ্যাপ্টারই ক্লোজ করিনি। সবই আল্লাহর ইচ্ছা।

প্রসঙ্গত, সংগীতের পাশাপাশি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। সিরাজগঞ্জ–১ আসনে দ্বিতীয়বার লড়বেন বলে শোনা গিয়েছিল। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজগঞ্জের কাজীপুরে রাজনৈতিক কর্মকাণ্ডে সরবও হন এই সংগীতশিল্পী।



রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পে

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পে

ad300