| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী

  • প্রকাশের সময় : 03-11-2026 | 01:53 PM
বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী
ad728

ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে তিন বিএসএফ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাজ্যের কালামচৌড়া থানার আশাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, এক স্থানীয় বাসিন্দাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার সকালে নূতনবাজার সড়কসংলগ্ন এলাকায় জঙ্গল পরিষ্কারের সময় হেফজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেন বিএসএফ সদস্যরা। গ্রামবাসীর অভিযোগ, আটকের পর তাঁকে মারধর করা হয় এবং এতে তাঁর একটি পা ভেঙে যায়।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা আশাবাড়ি-রহিমপুর সড়ক অবরোধ করেন। এ সময় বিএসএফের ৪৯তম ব্যাটালিয়নের একটি গাড়ি বিক্ষোভকারীদের মুখে পড়লে গাড়িতে থাকা কোম্পানি কমান্ডার রোহিত, চালক সুনীল কুমার ও মনজিৎ নামে এক সদস্য হামলার শিকার হন। এতে তিনজন আহত হন।

খবর পেয়ে বিএসএফ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বিএসএফ সদস্যদের প্রথমে বক্সনগর হাসপাতালে এবং পরে আগরতলার ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় উভয় পক্ষ পুলিশের কাছে অভিযোগ করেছে। ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।




৬ শিশুর মৃত্যু : আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৬ শিশুর মৃত্যু : আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ad300