| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব

  • প্রকাশের সময় : 18-12-2025 | 11:00 PM
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব বিদেশি কূটনীতিক, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিং শুরু
ad728



কূটনৈতিক প্রতিবেদক: আসন্ন নির্বাচন, নিরাপত্তাসহ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বিদেশি কূটনীতিক, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিং শুরু করেছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা তিনটার দিকে এই ব্রিফিং শুরু হয়। ব্রিফ করছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। ব্রিফিংয়ে ৩০ টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত আছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এই বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা, এরপর নিরাপত্তা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে এই ব্রিফিং হচ্ছে। ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও পদক্ষেপ জানানো হবে। পাশাপাশি তাঁদের প্রশ্নের উত্তর দেবেন পররাষ্ট্রসচিব।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে আজ এই ব্রিফিং করা হচ্ছে।
 পররাষ্ট্র সচিব পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বিদেশী কুটনীতিকদের বোঝাবার চেষ্টা করবেন যে এদেশে আসন্ন আগামী ১২ ফেব্রুয়ারী জাতয়ি নির্বাচন ও গণভেঅট সুষ্টুভাবে শেষ হবে। সব দল এ নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। তিনি বিদেশী কুটনীতিকদের নির্বাচন পর্যবেক্ষণের আহ্বাণ জানাবেন বলে পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানান।