| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হামাস প্রস্তাবে রাজি হওয়ায় গাজায় হামলা থামাতে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি স্থায়ী শান্তির পথে অগ্রসর হতে প্রস্তুত। গতকাল শুক্রবার ট্রাম্প হামাসকে তাঁর প্রস্তাব গ্রহণের জন্য সময়সীমা বেঁধে দেন। তিনি সতর্ক করে বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, নতুবা হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তাঁর এই সময়সীমা ঘোষণার কয়েক ঘণ্টা পর হামাস এক বিবৃতিতে জানায়, তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি এবং প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার ইচ্ছা প্রকাশ করে।

  • প্রকাশের সময় : 04-10-2025 | 05:09 PM
হামাস প্রস্তাবে রাজি হওয়ায় গাজায় হামলা থামাতে বললেন ট্রাম্প হামাস প্রস্তাবে রাজি হওয়ায় গাজায় হামলা থামাতে বললেন ট্রাম্প
ad728
যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি স্থায়ী শান্তির পথে অগ্রসর হতে প্রস্তুত। 

শুক্রবার ট্রাম্প হামাসকে তাঁর প্রস্তাব গ্রহণের জন্য সময়সীমা বেঁধে দেন। তিনি সতর্ক করে বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, নতুবা হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তাঁর এই সময়সীমা ঘোষণার কয়েক ঘণ্টা পর হামাস এক বিবৃতিতে জানায়, তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি এবং প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার ইচ্ছা প্রকাশ করে।

হামাসের ঘোষণার পর ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, “হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।” তিনি আরও উল্লেখ করেন, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

গত সোমবার হোয়াইট হাউস থেকে ঘোষিত ২০ দফাবিশিষ্ট পরিকল্পনায় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিকল্পনাটিতে সম্মতি জানান। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধ বন্ধের ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মিকে ফেরত দিতে হবে এবং মৃতদের দেহাবশেষও হস্তান্তর করতে হবে। এর বিনিময়ে ইসরায়েল গাজায় আটক শত শত বাসিন্দাকে মুক্তি দেবে।

ট্রাম্প বলেন, “যেসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আছি। এটি শুধু গাজা নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা।” এদিকে বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও আলোচনা চালিয়ে যেতে চায় হামাস। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব বিষয়ে আলোচনাও অব্যাহত রয়েছে।



১৭ বছর পরে বৃহষ্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান: সংবর্ধনার ব্

১৭ বছর পরে বৃহষ্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান: সংবর্ধনার ব্

ad300