| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এসএসসিতে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এমপিওর সব সুবিধা নেবে অথচ একজন শিক্ষার্থীও পাস করবে না, তা হতে দেওয়া যায় না।

  • প্রকাশের সময় : 11-08-2026 | 03:07 PM
এসএসসিতে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
ad728

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি।

এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার একটি প্রক্রিয়া রয়েছে।

তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা এর পাঁচ গুণ ছিল। সে হিসেবে আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে পরিস্থিতির উন্নতি করেছিলাম।

বর্তমান সরকারও এ ধরনের প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শুধু প্রতিষ্ঠানপ্রধানদের ডেকে জিজ্ঞাসা করলেই সমস্যার সমাধান হবে না। এর জন্য একটি সিস্টেম রয়েছে।

সেই ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে কাজ করা হবে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার কোনো জায়গায় ক্রমাগত অবনতি হলে এবং কোনো স্কুল, কলেজ বা মাদ্রাসায় শূন্য পাস হলে, সেগুলোকে সরকারের পক্ষ থেকে অ্যাড্রেস করা দায়িত্বের মধ্যে পড়ে। এ ক্ষেত্রে অনেক পদ্ধতি অনুসরণ করা হবে। শুধু ডাকলেই তো হবে না, এর জন্য একটি সিস্টেম রয়েছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, আগামী দিনে এসব প্রতিষ্ঠানের ফলাফল কীভাবে উন্নত হয়, তা দেখতে অপেক্ষা করতে হবে।




সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

ad300