| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ বিশেষ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

  • প্রকাশের সময় : 11-07-2026 | 03:46 AM
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ বিশেষ নির্দেশনা চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ বিশেষ নির্দেশনা
ad728
শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহদী আমিন জানান, টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। এতে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন এবং বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী জরুরি নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ:

১. সার্বক্ষণিক মনিটরিং:
প্রধানমন্ত্রী নিজে দুর্যোগ পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসক (ডিসি), ইউএনও, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

২. আশ্রয়কেন্দ্র চালু:
চট্টগ্রাম বিভাগের দুর্গত এলাকায় ১,০৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে ইতোমধ্যে ১২ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।

৩. ত্রাণ সহায়তা:
জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৩,৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

৪. জরুরি সেবা নিশ্চিত:
দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, শিশুখাদ্য এবং তিন বেলা খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

৫. উদ্ধার কার্যক্রম জোরদার:
প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও পাহাড়ি এলাকায় উদ্ধার কার্যক্রমে মোতায়েন করা হয়েছে।

৬. জনপ্রতিনিধিদের মাঠপর্যায়ে উপস্থিতি:
স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা দুর্গত এলাকা পরিদর্শন, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।

৭. সমন্বিত উদ্যোগ:
বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

৮. এইচএসসি পরীক্ষা স্থগিত:
বন্যা ও ভূমিধস পরিস্থিতির কারণে দুর্গত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

৯. ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা:
হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কাজ করছে।

১০. দীর্ঘমেয়াদি অবকাঠামো পরিকল্পনা:
ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি কমাতে চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কিলোমিটার রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে পুনর্বাসনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

পোস্টের শেষে মাহদী আমিন বলেন, সরকারের দ্রুত সিদ্ধান্ত, মানবিক উদ্যোগ ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে এই দুর্যোগ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন এবং জনগণের সেবায় সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।



সর্বশেষ সংবাদ
শ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ মেট্রোরেলের তিন স্টেশন

শ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ মেট্রোরেলের তিন স্টেশন

ad300