| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য প্রধান উপদেষ্টার

  • প্রকাশের সময় : 13-01-2026 | 02:05 AM
জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য প্রধান উপদেষ্টার
ad728

জাপানে আগামী পাঁচ বছরে অন্তত এক লাখ বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এই লক্ষ্যমাত্রা তুলে ধরেন। বৈঠকে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, সামুদ্রিক গবেষণা এবং নার্স ও কেয়ারগিভার নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা জাপানের সঙ্গে অর্থনৈতিক ও মানবসম্পদ সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার ইতোমধ্যে হাজার হাজার নার্স ও কেয়ারগিভারকে বিশেষ প্রশিক্ষণ এবং জাপানি ভাষা শিক্ষা প্রদানের উদ্যোগ নিয়েছে। জাপানি প্রতিনিধিদল বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

 

বৈঠকে জানানো হয়, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে ড. ইউনূস টোকিও সফর করবেন। এই সফরে মহেশখালী-মাতারবাড়ী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে জাপানের সাসাকাওয়া ফাউন্ডেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যার অধীনে উপকূলে তিনটি মডেল মৎস্যগ্রাম স্থাপন করা হবে। এছাড়া সামুদ্রিক দূষণ রোধে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন আকিয়ে আবে।

 

প্রধান উপদেষ্টা পুনরায় স্পষ্ট করেছেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনের পর তিনি তার নিয়মিত সামাজিক ব্যবসায়িক কাজে ফিরে যাবেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক বা রাষ্ট্রীয় পদে থাকার ইচ্ছা তার নেই। তিনি তার ‘থ্রি-জিরো’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ) বিশ্ব ধারণা বাস্তবায়নে মনোনিবেশ করতে চান।

 

 




বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

ad300