| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : 29-12-2025 | 10:13 PM
নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ad728
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে তিনি জানান, অবৈধ অস্ত্র প্রবেশের প্রচেষ্টা থাকলেও বিজিবির তৎপরতায় প্রতিনিয়ত তা ধরা পড়ছে। নির্বাচনকে উৎসবমুখর করতে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে বিজিবিকে আরও কৌশলী হওয়ার নির্দেশ দেন তিনি।

সোমবার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে 'বিজিবি দিবস-২০২৫' উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান দেশের নিরাপত্তা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা স্বীকার করেন যে, নির্বাচনকে সামনে রেখে কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আনার চেষ্টা করছে। তিনি বলেন, "সীমান্ত দিয়ে কিছু অস্ত্র যে ঢুকছে না—তা বলা যাবে না। তবে আমাদের বাহিনী অত্যন্ত সতর্ক রয়েছে এবং নিয়মিত এসব অস্ত্র উদ্ধার করা হচ্ছে। নির্বাচনে নিরাপত্তার স্বার্থে কোথাও কোনো ছাড় দেওয়া হবে না।" তিনি আরও জানান, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সারাদেশে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

এসয় সীমান্ত রক্ষা নিয়ে বিজিবিকে বিশেষ নির্দেশনা দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্ত সমস্যা সমাধানে আমাদের আরও কৌশলী ও পেশাদার হতে হবে।" এছাড়া সীমান্ত দিয়ে সন্ত্রাসী বা অপরাধীরা যাতে কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। সীমান্তে চোরাচালান রোধে বিজিবিকে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ এবং নাশকতার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। নির্বাচনে ফ্যাসিস্ট শক্তির বাধার আশঙ্কা থাকলেও জনগণের সহযোগিতায় একটি উৎসবমুখর নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হাদি হত্যাকাণ্ড নিয়ে তিনি ডিবি’র স্টেটমেন্ট অনুসরণের পরামর্শ দেন এবং বর্তমানে নির্বাচনে বড় কোনো শঙ্কা নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেন।

বিজিবি দিবসের অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মোট ৭২ জন সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করেন উপদেষ্টা। এর মধ্যে বিজিবিএম ১২ জন, পিবিজিএম ২৪ জন, বিজিবিএমএস ১২ জন এবং পিবিজিএমএস ২৪ জন পদক লাভ করেন। অনুষ্ঠানে তিনি বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকব

নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকব

ad300