| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব গণপরিবহন গড়তে সরকারের নতুন পরিকল্পনা

দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইতোমধ্যে গণপরিবহন খাতে একাধিক সংস্কার কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি, পুরোনো বাসের পরিবেশসম্মত স্ক্র্যাপিং নীতি প্রণয়ন, রাজধানীর বাস টার্মিনাল পুনর্বিন্যাস এবং মেট্রোরেল, মনোরেল ও আধুনিক বাসকে একীভূত নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা।

  • প্রকাশের সময় : 29-07-2026 | 05:32 PM
প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব গণপরিবহন গড়তে সরকারের নতুন পরিকল্পনা প্রযুক্তিনির্ভর-ও-পরিবেশবান্ধব-গণপরিবহন-গড়তে-সরকারের-নতুন-পরিকল্পনা
ad728
সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বর্তমান সরকার শুধু নতুন সড়ক ও সেতু নির্মাণেই গুরুত্ব দিচ্ছে না, বরং পুরো গণপরিবহন ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। সরকারের লক্ষ্য এমন একটি গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, যা হবে নিরাপদ, সময়োপযোগী, পরিবেশবান্ধব এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও ধীরে ধীরে প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থার বিস্তার ঘটানো হবে। বিশেষ করে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং বায়ুদূষণ ও শব্দদূষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এর ফলে নগরবাসী আরও স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের সুযোগ পাবেন।সরকার ইতোমধ্যে ইলেকট্রিক যানবাহনের ওপর আরোপিত প্রায় ৬২ শতাংশ কর উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। সরকারের আশা, কর কমানোর ফলে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীরা এই খাতে আরও আগ্রহী হবেন। একই সঙ্গে সাধারণ মানুষের জন্যও ইলেকট্রিক গাড়ি ও বাস কেনা সহজ হবে।

ইলেকট্রিক যানবাহনের প্রসারের পাশাপাশি প্রয়োজনীয় চার্জিং অবকাঠামো গড়ে তোলার উদ্যোগও নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও মহাসড়কে পর্যায়ক্রমে চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এসব অবকাঠামো তৈরি হলে ভবিষ্যতে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে পুরোনো ও অনুপযোগী বাসের জন্য নতুন পরিবেশবান্ধব স্ক্র্যাপিং নীতি প্রণয়ন করা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, যেসব বাসের বয়স ২৫ বছর অতিক্রম করবে এবং নিরাপদভাবে চলাচলের উপযোগিতা হারাবে, সেগুলো আর ফেলে রাখা হবে না বা অনিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা হবে না। বরং আধুনিক ও পরিবেশসম্মত পদ্ধতিতে স্ক্র্যাপিং করে লোহা, ইস্পাতসহ অন্যান্য ব্যবহারযোগ্য উপকরণ পুনরুদ্ধার করে শিল্পকারখানায় পুনর্ব্যবহার করা হবে। এতে পরিবেশ দূষণ কমবে এবং মূল্যবান কাঁচামালের অপচয়ও রোধ করা সম্ভব হবে।

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনেও বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বর্তমানে একই টার্মিনাল থেকে সিটি বাস ও আন্তজেলা বাস পরিচালিত হওয়ায় বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানে রাজধানীর ভেতরের বাস টার্মিনালগুলোকে মূলত সিটি বাস পরিচালনার জন্য ব্যবহার করা হবে। অন্যদিকে আন্তজেলা ও দূরপাল্লার বাসগুলোকে রাজধানীর চারপাশে নির্মিত আধুনিক টার্মিনালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।সরকারের ধারণা, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর ভেতরে ভারী বাসের চলাচল উল্লেখযোগ্যভাবে কমবে। ফলে যানজট হ্রাস পাবে, যাত্রীদের যাতায়াত সহজ হবে এবং নগর পরিবহন ব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে।

দীর্ঘমেয়াদে সরকার একটি সমন্বিত গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে চায়, যেখানে মেট্রোরেল, মনোরেল, ইলেকট্রিক বাস এবং আধুনিক সিটি বাস একই ব্যবস্থার আওতায় পরিচালিত হবে। একজন যাত্রী সহজেই একটি পরিবহন থেকে অন্য পরিবহনে যেতে পারবেন। এতে সময় ও যাতায়াত ব্যয় কমবে, গণপরিবহনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে এবং ব্যক্তিগত গাড়ির ব্যবহারও কমে আসবে।বিশেষজ্ঞদের মতে, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থা চালু হলে রাজধানী ঢাকার যানজট, বায়ুদূষণ ও জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক কার্যক্রমও আরও গতিশীল হবে।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের এই পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক, পরিবেশবান্ধব ও দক্ষ গণপরিবহন ব্যবস্থার দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। তিনি আরও বলেন, রাজধানী ঢাকাকে একটি স্মার্ট, বাসযোগ্য ও টেকসই নগরীতে রূপান্তর করতে সমন্বিত গণপরিবহন ব্যবস্থার কোনো বিকল্প নেই।



ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ad300