| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ১৬ নাগরিক সংগঠন

হাদির মৃত্যুকে কেন্দ্র করে কথিত সন্ত্রাসীরা ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিকল্পিত সন্ত্রাসী হামলা করা হয়েছে। এর শিকার হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সংস্কৃতি ভবন এবং নালন্দা বিদ্যালয়। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে সঙ্ঘবদ্ধভাবে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নজিরবিহীন নৃশংস ঘটনা ঘটে।

  • প্রকাশের সময় : 20-12-2025 | 03:25 AM
ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ১৬ নাগরিক সংগঠন আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে ‘ব্যর্থতার দায়ে’ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে সংক্ষুব্ধ ১৬টি নাগরিক সংগঠনের বিবৃতি
ad728


নিজস্ব প্রতিবেদক:  আততায়ীর গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি নিহত হওয়ার পর সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে ‘ব্যর্থতার দায়ে’ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে সংক্ষুব্ধ ১৬টি নাগরিক সংগঠন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি ন্যায়বিচার ও আইনের শাসনের কথা স্মরণ করিয়ে দিয়েছে সংগঠনগুলো।

বিবৃতি দেওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে, গণতান্ত্রিক অধিকার কমিটি, ব্রেইন, ক্ষুব্ধ নারী সমাজ, সম্প্রীতি যাত্রা, গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক, নারীর রাজনৈতিক অধিকার ফোরাম, জনভাষ্য, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বিক্ষুব্ধ থিয়েটারকর্মীগণ, টেক গ্লোবাল ইন্সটিটিউট, বটতলা–এ পারফর্মেন্স স্পেস, নারীপক্ষ, এএলআরডি, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, ভয়েজ ফর রিফর্ম, নাগরিক কোয়ালিশন।


বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর নৃশংস সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তিনি ছিলেন আপসহীন।

গতকাল ১৮ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জানাই। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি। জুলাই যোদ্ধা ওসমান হাদি হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে এক অশনিসংকেত।

কিন্তু এরপর ‘বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী’ এ ঘটনাকে কেন্দ্র করে ‘রাজনৈতিক ফায়দা নেওয়ার এবং দেশকে অস্থিতিশীল করার’ চেষ্টা করছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, “অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও পতিত আওয়ামী সরকারের নানা অংশ এবং দেশ-বিদেশের নানা শক্তির হাত থেকে নাগরিকদের নিরাপত্তা বিধানে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।

বিভাজন ও অনৈক্যের রাজনীতি এবং সহিংসতা জুলাই প্রজন্মসহ সব নাগরিককে আরো বেশি অনিরাপদ করে তুলেছে।
পাশাপাশি হাদি হত্যাকাণ্ডকে ঘিরে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণমাধ্যমে হামলা, সাম্প্রদায়িক সহিংসতাসহ এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় বিবৃতিতে।

সেখানে বলা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিকল্পিত সন্ত্রাসী হামলা করা হয়েছে। এর শিকার হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সংস্কৃতি ভবন এবং নালন্দা বিদ্যালয়। সংবাদমাধ্যমে সাংবাদিকরা কর্মরত থাকা অবস্থায় সে ভবনগুলোতে আগুন দেওয়া হয়। প্রাণ বাঁচাতে অনেক সংবাদকর্মী ছাদে আশ্রয় নেন। তাদের উদ্ধারে সেখানে নিউ এইজ সম্পাদক নূরুল কবীর উপস্থিত হলে তার ওপরও চড়াও হয় হামলাকারীরা। বেরিয়ে যাবার সময় নারী সাংবাদিকদের ওপরও হামলা করা হয়।

গত দুদিনের ঘটনাপ্রবাহ তুলে ধরে সংগঠনগুলো বলছে, বিভিন্ন ব্যক্তিগত সম্পত্তি আক্রান্ত হয়েছে, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আক্রমণ ও ভারতীয় হাই কমিশন আক্রমণ প্রচেষ্টা হয়, যা ছিলো দায়িত্বজ্ঞানহীন। ইতোমধ্যে ধ্বংস হওয়া ধানমন্ডি ৩২ এর ভবন পুনরায় ভাঙতে যাওয়ায় জননিরাপত্তা বিঘ্নিত করেছে। এর মধ্যে আজ ‍শুক্রবার সন্ধ্যায় ঢাকায় উদীচীর অফিসেও অগ্নিসংযোগ করা হয়েছে।

গতকাল বৃহষ্পতিবার রাতেই ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে সঙ্ঘবদ্ধভাবে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নজিরবিহীন নৃশংস ঘটনা ঘটে। এছাড়া বান্দরবান, চট্টগ্রামসহ দেশের নানা জায়গায় সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে।

সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সার ও আইনশৃঙ্খা বাহিনীর সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, “পুরো সময় জুড়ে দেশ ও বিদেশের কিছু চিহ্নিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এসব সহিংস হামলায় উসকানি দিতে থাকেন। পুরো ঘটনাটি দীর্ঘ সময়জুড়ে ঘটলেও আইনশৃঙ্খলা প্রয়োগকারী বাহিনী এই সন্ত্রাসী হামলা দমনে কার্যকর কোনো ভূমিকা গ্রহণ করেনি। অন্তর্বর্তী সরকারের কোনো তৎপরতা বা প্রতিক্রিয়াও দৃশ্যমান ছিল না। বিভাজনের রাজনীতির ষড়যন্ত্রে পা দেওয়া চলবে না, বরং দেশে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেক অপরাধীকে যেমন আইনের আওতায় আনতে হবে, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তির উপর সহিংস আচরণ বা হামলা করা যাবে না।… বাংলাদেশের মঙ্গল ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনাকারী সব রাজনৈতিক শক্তি ও সংগঠন এ ব্যাপারে ঐক্যবদ্ধ অবস্থান নেবে—প্রতিশোধ নয়, ন্যায়বিচারের পথে অগ্রসর হবে বাংলাদেশ।

১৬ সংগঠনের দাবিগুলো

*শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।
*১৮ ডিসেম্বর রাতজুড়ে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সংস্কৃতি ভবন, নালন্দা বিদ্যালয় এবং ধানমন্ডি ৩২ এ হামলাসহ দেশজুড়ে সংঘটিত প্রতিটি সন্ত্রাসী হামলার তদন্ত করতে হবে। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার করতে হবে। সব হামলা, লুণ্ঠন ও অগ্নিসংযোগে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার করতে হবে।
* সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে সুনির্দিষ্ট ও কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
* জনগণের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রমাগত ব্যর্থতা, ও তা ঢাকতে এবং জনগণের দৃষ্টি সরাতে নানারকম অজুহাতে অন্যায় গ্রেপ্তার বন্ধ করতে হবে। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
* দেশ ও দেশের বাইরে থেকে সঙ্ঘবদ্ধ সহিংসতায় উসকানিদাতাদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।




সর্বশেষ সংবাদ